• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি আসনে প্রতিদ্বন্ধি ৬ প্রার্থীকে প্রতীক বরাদ্দ,সিংহ প্রতীক পেলেন উষাতন তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Dec 2018   Monday

রাঙামাটি পার্বত্য ২৯৯নং আসনের প্রতিদ্বন্ধি ৬ প্রার্থীদের মাঝে সোমবার প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।


জেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির ২৯৯ নং আসনে প্রতিদ্বন্ধি ৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিদ্বন্ধি ৬ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ পেয়েছেন তারা হলেন নৌক প্রতীক পেয়েছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার, ধানের শীষ প্রতীকে বিএনপির সদস্য ও সাবেক পার্বত্য উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, সিংহ প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি বর্তমান সাংসদ উষাতন তালুকদার, কোদাল প্রতীকে বাংলাদেশ বিপ্লবী ওয়াকার্স পার্টির জেলা শাখার সহ-সভাপতি জুঁই চাকমা, হাতপাখা প্রতীক পেয়েছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর নেতা মোঃ জসিম উদ্দিন এবং লাঙ্গল প্রতীক পেয়েছেন জাতীয় পার্টির জেলা শাখার সহ-সভাপতি এ্যাডভোকেট একেএম পারভেজ তালুকদার।


উল্লেখ্য, রাঙামাটি আসনের ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শরৎ জ্যোতি চাকমা, ইউপিডিএফের কেন্দ্রীয় কমিটির নেতা সচীব চাকমা, ইউপিডিএফের জেলা সংগঠক শান্তি দেব চাকমা প্রত্যাহার করে নিয়েছেন। এর আগে বাছাইয়ের দিনে অপর দুই মনোনয়নপত্র দাখিলকারী দুই স্বতন্ত্র প্রার্থী আশীষ দাশগুপ্ত এবং হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতা অমর কুমার দে এর মনোনয়নপত্র বাতিল করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ