• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাঙামাটিতে জেলা পর্যায়ে ‘শিল্পের শহর কর্মসূচি’র উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Nov 2018   Wednesday

বুধবার রাঙামাটিতে ‘শিল্পের শহর রাঙামাটি’ নামে অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে।

 

জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে শহীদ আব্দুল আলী মঞ্চে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ‘শিল্পের শহর রাঙ্গামাটি’ নামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ  মো: তাছাদ্দিক হোসেন কবীর, জেলা রোভার স্কাউটস এর সম্পাদক নুরুল আবছার। স্বাগত বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল। এ সময় জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার অনুসিনথিয়া চাকমা, জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা রূপনা চাকমা’সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, এ জেলায় রয়েছে বিভিন্ন ভাষাভাষি নৃ-গোষ্ঠীদের বসবাস। রয়েছে তাদের নিজস্ব সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য। তিনি বলেন, তাদের সাংস্কৃতিক কর্মকান্ড চর্চা করতে সরকার শিল্পকলা একাডেমি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট প্রতিষ্ঠা করেছে। তিনি বলেন, এ জেলা একটি পর্যটনখ্যাত জেলা। এখানে আগত পর্যটকদের বিনোদনের খোরাক হিসেবে শিল্পীরা যদি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তাহলে একদিকে যেমন তাদের সাংস্কৃতিক চর্চা হবে অন্যদিকে নিজেদের ঐতিহ্যকে উপস্থাপন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব। তিনি বলেন, নৃ-গোষ্ঠীদের রয়েছে ঐতিহ্যবাহী হস্তশিল্পের পোশাক, বাঁশ ও বেতের জিনিসপত্র এবং রয়েছে নিজস্ব ধরনের পিঠা পুলি। পর্যটকদের কাছে এসব বিক্রী করেও নিজেদের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব। তিনি এ ধরনের উদ্যোগ গ্রহণে শিল্পী কলা-কৌশলীদের এগিয়ে আসার আহ্বান জানান।

 

পরে অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। শেষে জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ