• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

এনডিসি কোর্সে অংশ গ্রহণকারীদের সাথে পার্বত্য উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Nov 2018   Tuesday

ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ২০১৮ তে অংশগ্রহণকারীদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের সাথে মঙ্গলবার মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। 

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্ণফুলী হল রুমে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে রিয়াল এডমিরাল আনোয়ারুল ইসলাম এবং মেজর জেনারেল মোঃ রশিদ আমিন বক্তব্য রাখেন।  এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য অর্থ মোঃ শাহিনুল ইসলাম, সদস্য প্রশাসন ডঃ প্রকাশ কান্তি চৌধুরী রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াদ মেহমুদ, রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলামসহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

রাঙামাটিতে সফরকারী ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) এ টিমে ১৪ জন ব্রিগেডিয়ার জেনারেল, ৩ জন ক্যাপ্টেন, ১ জন অতিরিক্ত সচিব, ৫ জন যুগ্ম সচিব ও ১১ জন বন্ধু প্রতীম বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

সভায় ন্যাশনাল ডিফেন্স কোর্স এ অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রামের আর্থ সামাজিক জীবন ধারা বিভিন্ন তথ্য তুলে ধরেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার পার্বত্য অঞ্চলের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই অঞ্চলের উন্নয়নে ক্ষুদ্র ক্ষুদ্র নৃ গোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি সভায় উল্লেখ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ