• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

আইন-শৃংখলা রক্ষায় আনসারদের ভূমিকা অতুলনীয়

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Nov 2018   Tuesday

"শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায়, সর্বত্র আমরা" এই মূল মন্ত্রকে সামনে রেখে মঙ্গলবার কাপ্তাইয়ে উপজেলা আনসার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত  সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাঙামাটি জেলা কমান্ডার মোহাম্মদ আবদুল আউয়াল।  কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের  জেলার উপ পরিচালক বেগম শাহনেওয়াজ, উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, কাপ্তাই থানার ওসি(তদন্ত) নুরুল আলম, ইসলামি মিশন কাপ্তাইয়ের উপজেলা প্রধান সাব্বির হোসেন।  সংস্কৃতিক কর্মী নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় সমাবেশে আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহাদাত হোসেন। সমাবেশে ওয়াগ্গা ইউনিয়নের দলনেতা মো: রাব্বি এবং রাইখালী ইউনিয়নের দলনেত্রী নাসিমা আক্তার তাদের প্রতিবেদন পেশ করেন।

 

সমাবেশে রাঙামাটি সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফজলে রাব্বি, রাঙামাটি সার্কেল এডজুডেন্ট মোঃ মিজানুর রহমান চৌধুরী সহ উপজেলার আনসার সদস্য, কাপ্তাই প্রেস ক্লাব এর সদস্য এবং সরকারি কর্মকর্তারা উপস্হিত ছিলেন।

 

 সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ আনসার সদস্যরা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় তাদের উপর অর্পিত দায়িত্ব সুচারুরুপে পালন করে আসছে। বিশেষ করে বিভিন্ন সম্প্রদায়ের উৎসব পার্বন, সরকারি গুরুত্বপূর্ন স্হাপনা পাহারা, নির্বাচনী দায়িত্ব, দূর্যোগ মোকাবেলা, জঙ্গীবাদ নির্মূল সহ সরকারি বিভিন্ন কর্মকান্ড এবং সামাজিক উন্নয়নে আনসার সদস্যদের ভূমিকা প্রশংসনীয়।

 

সমাবেশে কৃতিত্বপূর্ন অবদান এর জন্য ইউনিয়ন দলনেত্রী লক্ষী রানী দাশ এবং ইউনিয়ন দলনেতা মোঃ রাব্বিকে একটি করে সাইকেল প্রদান করা হয়।এছাড়া বিশেষ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বেশ কয়েকজন আনসার সদস্যকে পুরস্কৃত করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ