• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

হয়রানীর প্রতিবাদে রাঙামাটিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Nov 2018   Monday

রাঙামাটিতে মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহম্মদ তালুকদার ও  তার সন্তান ফারুক আহম্মদ তালুকদার বিপুর অপকর্মের বিরুদ্ধে সোমবার সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ও এলাকাবসাীরা।

 

শহরের একটি রেষ্টুরেন্টে অয়োজিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন মোঃ এমমাদুল হক। এসময় মোঃ ফারুক আহম্মেদ ও এলকাাবাসীরা উপস্থিত ছিলেন।

 

সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয় গত ২৭ অক্টোবর বিকালে পুরাণ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীর সম্ভাব্য পরাজয় ভেবে নির্বাচন বানচাল করতে নির্বাচনী সভায় চলাকালীন বিদ্যালয়ের এক শিশুর অবিভাবক নেজামুল হককে মাথায় ছুরিকাঘাত করে ফারুক আহম্মদ তালুকদার বিপু। নেজামুল এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

এ ঘটনায় আহত নেজামুলের স্ত্রী ফারুক আহম্মদ তালুকদার বিপুর বিরুদ্ধে থানায় মামলা করলে ছেলেকে বাঁচাতে পরদিন নিজের উপর হামলা হয়েছে অভিযোগ করে পরদিন মুক্তিযোদ্ধা সংসদের ব্যানার নিয়ে সাংবাদিক সম্মেলন, মানববন্ধন করেন মোজাফ্ফর আহম্মদ তালুকদার। পরে পুরাণ পাড়ার একাধিক ব্যাক্তি ও জনপ্রতিনিধির নামে থানায় মামলা দেন মোজাফ্ফর আহম্মদ তালুকদার।

 

, সংবাদ সম্মেলনে বক্তারা আরো বলেন, গত ২৯ অক্টোবর সোমবার কোর্ট বিল্ডিং চত্বরে কাজীর ছেলে ফারুক আহম্মদ নাকি তাকে হত্যার হুমকি দিয়েছে এবং আমি এমমাদুল ইসলাম নাকি যা টাকা লাগবে তাকে দিব বলেছিলাম। যা সর্ম্পূণ মিথ্যা ও বানোয়াট বক্তব্য। কেননা আমি অমর কাজীর ছেলে ফারুক আহম্মদ এসিআই কোম্পানীতে চাকুরী করি এবং সেইদিন আমি কোম্পানী সিডিউল মোতাবেক রাঙামাটির অদুরে নানিয়ারচর উপজেলায় মাল সেল দিতে যাাই এবং রাত আনুমানিক ৮টার দিকে রাঙামাটি ফিরে আসি। তা হলে আমি কিভাবে তাকে হুমকি দিতে পারি। এতেই প্রমাণ হয় যে, তার ছেলেকে বাঁচানোর জন্য মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহম্মদ তালুকদার মিথ্যা বানোয়াট সাংবাদিক সম্মেলন করে ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা করছেন।

 

সংবাদ সম্মেলনে   অভিযোগ করা হয়,  বিপু বাঘাইছড়ি উপজেলায় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। কিন্তু তার কর্মস্থলে থাকে না। রাঙামাটি শহরে অবস্থান করে ইয়াবা ব্যবসার নেতৃত্ব দেন। পাশাপাশি জেলা প্রশাসক কার্যালয়ে আসবাবপত্র পারমিটে দালালীর কাজের নেতৃত্ব দেন।

 

এদিকে ফারুক আহম্মদ তালুকদার বিপুর সাথে যোগাযোগ করা হলে তিনি এ  অভিযোগের কথা অস্বীকার করে জানান, যারা  তার বাবা ও তার বাবার বিরুদ্ধে অভিযোগ করেছে তারাই তাকে এবং তার স্ত্রীকে মারধর করেছে। তার স্ত্রীর কি অপরাধ ছিল মারধর করেছে। তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এ ঘটনার বিচার দাবী জানান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ