• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটিতে একমি ল্যাবরেটরিজ এর উদোগে ঔষধি উদ্ভিদের চাষাবাদ প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Sep 2018   Wednesday

দুদিন ব্যাপী রাঙামাটিতে ঔষধি উদ্ভিদের চাষাবাদ, বয়স্ক শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা এবং স্যানিটেশন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।


জেলা ক্রীড়া সংস্থা সম্মেলন কক্ষে দি এক্মি ল্যাবরেটরিজ লিঃ এবং এর উন্নয়ন সহযোগী সংস্থা হেলভেটাস সুইস ইন্টারকো অপারেশন ও গ্রীন হিল যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এছাড়া অনুষ্ঠানে একমির  কর্তৃক রাঙামাটি জেলার প্রশিক্ষিত ঔষধি উদ্ভিদ চাষির কাছ থেকে সরাসরি ভেষজ উপাদান ক্রয়ের উদ্বোধন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। গ্রীন হিল এর চেয়ারপারসন টুকু তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পবন কুমার চাকমা, উপজেলা নির্বাহী অফিসার সুমনী আক্তার, একমির সীড প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেটর স্ট্যামিনা হালদার, এরিয়া ম্যানেজার প্রিয়তোষ কান্তি দে, গ্রীনহীলের উপ-নির্বাহী পরিচালক যতন কুমার দেওয়ান, গ্রীনহীলের কর্মসূচী পরিচালক লাল ছুয়াক লিয়ানা পাংখোয়া, আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক বিপ্লব চাক্মা। এছাড়া ঔষধি উদ্ভিদ চাষির স্থানীয় সেবাদানকারীরা এবং এক্মি ও অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তারা।


অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঔষধি উদ্ভিদ চাষাবাদ ও সংগ্রহের উন্নত কৃষি চর্চা বিষয়ক গাইডলাইন অনুসারে সংশ্লিষ্ট বিষয়ের উপর দক্ষ মানব সম্পদের উন্নয়ন যাতে করে দারিদ্র্য বিমোচন, আত্নকর্মসংস্থানের সৃষ্টি ও নারীর ক্ষমতায়নে অবদান রাখা যায় এবং বাংলাদেশের বিভিন্ন ঔষধি উদ্ভিদ প্রজাতির বিলুপ্তির ঝুঁকি কমিয়ে জীব-বৈচিত্রের সংরক্ষণে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং সংশ্লিষ্ট টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখা যায়।
দি একমির ল্যাবরেটরিজ লিঃ এর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির অংশ হিসেবে দেশের উত্তরাঞ্চলের ১০ টি জেলায় সাফল্যের সাথে ২০০৬ সাল থেকে ঔষধি উদ্ভিদ চাষাবাদ ও ভেষজ উপাদান সংগ্রহের কার্যক্রমের ধারাবাহিকতায় সম্প্রতি রাঙামাটি পার্বত্য জেলাসহ বিভিন্ন জেলায় উক্ত কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। উল্লেখ্য যে, বর্তমানে ৫০ হাজারেরও অধিক ঔষধি উদ্ভদ চাষি এ কার্যক্রমে সম্পৃক্ত হয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ