• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

এক যুগ পর লামায় পাহাড় কাটা বন্ধে প্রশাসন মাঠে নেমেছে

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Sep 2018   Tuesday

লামা উপজেলায় আশংকাজনক হারে পাহাড় কাটা বৃদ্ধি পাওয়ায়  মঙ্গলবার লামা উপজেলায় অবৈধভাবে পাহাড় কর্তন প্রতিরোধ বিষয়ে সচেতনতা মূলক মতবিনিময় সভা` অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে  পরিষদ হল রুমে মতবিনিময় সভায়  সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর এ জান্নাত রুমি। মতবিনিময় সভায় উপজেলা  উপজেলার  হেডম্যান, কারবারী ও সরকারী- বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান,জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

৩০৬ নং ফাইতং মৌজার উম্রামং মার্মা ও আজিজ নগর ইউপির ৬নং ওয়ার্ডের রোকন  উদ্দিন মেম্বার বলেন, ফাইতং ইউনিয়নে গত এক যুগেরও সময় ধরে পাহাড় কাটা চলছে। তার কারণে শতশত পাহাড় কেটে সাবাড় করে দিয়েছে।  ২০০৩ সাল থেকে লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ইটভাটা স্থাপন শুরু হয়। বর্তমানে ফাইতং ইউনিয়নে ২৪ টি ইটভাটা রয়েছে। নতুন করে চলতি বছর আরো পাঁচটি ইটভাটার স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। এ ইটভাটার কারণে, ইউনিয়নের সকল কাঁচা-পাকা রাস্তা ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। ইটভাটাগুলোর বিরোদ্ধে প্রশাসনের কাছে অনেক অভিযোগ দিয়েছি। এ পর্যন্ত কোন কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায়নি।

 

উপজেলার গজালিয়া ইউপি`র চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা বলেন, ইটভাটা গুলোর মালিকরা অনেক প্রভাবশালী। তারা ইউনিয়ন পরিষদের কোন আইনও মাননেনা। তারা শতভাগ বনের গাছ আর পাহাড়ের মাটি দিয়ে ইট পুড়িয়ে যাচ্ছে। তিনি মাটি কাটা বন্ধ করা গেলে প্রতিবছর পাহাড় ধ্বস ও পরিবেশ রক্ষা করা যাবে বলে যানান।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেষে নুর এ জান্নাত রুমি বলেন, লামা উপজেলায় ইতিপূর্বে অবৈধভাবে অনেক পাহাড় কাটা হয়ে গেছে। আর এক কোদাল মাটিও পাহাড় থেকে নেওয়া যাবে না। লামা উপজেলায় ৩০ টি ইটভাটার মধ্যে কোন ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কিংবা  জেলা প্রশাসনের অনুমতি নেই। কোন রকম বৈধ কাগজ পত্র না থাকা সত্বেও ইটভাটার মালিকরা দীর্ঘ ১০ বছর ধরে স্কেভেটর দিয়ে পাহাড় কেটে সাবাড় করে দিয়েছে অনেক পাহাড়। পাহাড় কাটা সম্পূর্ণ বন্ধ  লামা উপজেলা প্রশাসন মাঠে নেমেছে।

 

তিনি আরো বলেন, ইতোমধ্যে  গেল ২৯ ও ৩০ আগষ্ট লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর মিলে নতুন তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে মাটিকাটার স্কেভেটরসহ ইত্যাদি ষড়ঞ্জাম জব্দ করা হয়েছে। এ সঙক্রান্ত  তথ্য দিতে প্রমাসনকে সহায়তা কামনা করেন তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ