• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

দৈনিক গিরিদর্পণ সম্পাদকের হার্ট স্ট্রোকঃ ম্যাক্স হসপিটালের আইসিইউতে ভর্তি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Aug 2018   Thursday

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের চারণ সাংবাদিক, সংবাদপত্রের পথিকৃত, দৈনিক গিরিদর্পণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক রাঙামাটি প্রতিনিধি এ কে এম মকছুদ আহমেদ হার্ট স্ট্রোক করে গুরুত্বর অসুস্থ হয়ে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

 

বুধবার রাত সাড়ে ৯ টার দিকে নিজ বাস ভবনে হার্ট স্ট্রোক করে মাথা ঘুরে পড়ে গিয়ে মাথায় ও নাকে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। তিনি দ্বিতীয় বারের মতো হার্ট স্ট্রোক করেছেন।


পারিবারিক সূত্রে জানা গেছে, দৈনিক গিরিদর্পণ সম্পাদকের নাক দিয়ে রক্তক্ষরন শুরু হলে তাকে বুধবার রাতে সাড়ে ১১ টার দিকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সারারাত নাকের রক্তক্ষরন বন্ধ করার চেষ্টা চালান। ভোর পর্যন্ত তার নাক দিয়ে রক্তক্ষরন বন্ধ না হলে চিকিৎসকরা তাকে চট্টগ্রামে মেডিকেল পাঠানোর নিদের্শ প্রদান করে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়ার পর দৈনিক ইত্তেফাক রাঙামাটি প্রতিনিধি ও স্থানীয় পত্রিকা দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ এর হার্ট স্ট্রোক রিপোর্ট ধরা পড়ে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ম্যাক্স হাসপাতালে আইসিইউতে হার্ট বিশেষজ্ঞ ডাক্তার রেদোয়ানের নির্বিড় পর্যবেক্ষণে চিকিৎসারত রয়েছেন।


গতকাল রাতে তার অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়লে রাঙামাটি সদর হাসপাতালে সাংবাদিকরা ভীড় জমান। তার পরিবারর পক্ষ থেকে রাঙামাটি জেলাবাসী ও দেশবাসীর কাছে দৈনিক গিরিদর্পন সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদের জন্য দোয়া কামনা করেছেন।


উল্লেখ্য, গেল ২০১৫ সালের ৩১ জানুয়ারী হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে তাকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করানো হয় এবং ১ ফেব্রুয়ারী দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম হাসপাতালে স্থানান্তর করা হয়। এর ২ দিন পর তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা প্রদান করা হয়। দীর্ঘ দিন ভালো থাকলেও বুধবার আবারো তিনি মাথা ঘুরে পড়ে যান এবং মাথায় ও নাকে আঘাতপ্রাপ্ত হন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ