• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ স্মরণে আলীকদমে চারা বিতরণ ও বৃক্ষরোপন

এস,এম,জুয়েল আলীকদম (বান্দরবান) প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jul 2018   Thursday

মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদদের স্মরণে সারাদেশে ৩০ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচির ধারাবাহিকতায় লামা বন বিভাগের তৈন রেঞ্জের উদ্যোগে আলীকদম উপজেলায় ১৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার চারা বিতরণ করা হয়েছে।

 

বুধবার এ কর্মসূচীর অংশ হিসেবে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা নির্বাহী অফিসার নাজিমুল হায়দার, ভাইস চেয়ারম্যান কাইনথপ ¤্রাে, উপজেলা কৃষি অফিসার মো. ইয়াকুব মামুন, তৈন রেঞ্জ কর্মকর্তা খন্দকার শামসুল হুদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান ও প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াহিয়া। এছাড়াও বন বিভাগের অন্যান্য-কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। চারা বিতরণ শেষে সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড়ে অথিতিরা চারারোপন করেন।

 

তৈন রেঞ্জ কর্মকর্তা খন্দকার শামসুল হুদা জানান, মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে। এতে একদিকে প্রতীকিভাবে আমাদের শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় ব্যাপক ভূমিকা রাখবে।

 

এ কর্মসূচি বাস্তবায়নের জন্য লামা বন বিভাগও উদ্যোগ গ্রহণ করে। এ লক্ষ্যে এ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ইতোমধ্যে তৈন রেঞ্জের উদ্যোগে ৬ হাজার ফলদ ও বনজ চারা বিতরণ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ