• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

রাঙামাটিতে পরিবার পরিকল্পনার রোড শো

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 May 2018   Sunday

বাল্য বিবাহ প্রতিরোধ এবং পরিকল্পিত পরিবার গঠনের বার্তা নিয়ে এবং “গানে গানে পথে পথে সুখের জয়যাত্রা” এই শ্লোগানকে সামনে রেখে  রোববার রাঙামাটিতে পরিবার পরিকল্পনা এবং মা-শিশু স্বাস্থ্য বিষয়ক রোড শো অনুষ্ঠিত হয়েছে।

 

বিকেলে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ‘রোড শো’র উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। রোড শো টি সদর উপজেলা পরিষদ কার্যালয় সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়ে আলোচনা সভায় মিলিত হয়।

 

জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক (ভাঃ) বেগম সাহান ওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ নিহার রঞ্জন নন্দী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনী আক্তার, ডিষ্ট্রিক কনসালটেন্ট ও সহকারী পরিচালক (সিসি) শেখ রোকন উদ্দিন, রাঙামাটি মা ও শিশু কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ বেবী ত্রিপুরা  প্রমূখ।আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পীরা।

 

প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বাংলাদেশে যত দিন যাচ্ছে জনসংখ্যার হার বেশি বৃদ্ধি পাচ্ছে তার কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ সচেতন নয়। শুধু পরিবার পরিকল্পনাকে দায়িত্ব দিলে চলবে না আমরা যারা জনপ্রতিনিধি আছি আমাদের সকলকেও দায়িত্ব নিতে হবে। মানুষকে সচেতন করতে হবে যে দুটির বেশী সন্তান নেওয়া যাবে না। আর এই দিক দিয়ে যদি মানুষ সচেতন হয় তাহলে অব্যশই বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধি কমানো সম্ভব হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ