• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

অবশেষে রাঙামাটি শহর থেকে বর্জ্য অপসারনে পৌরবাসীর মনে স্বস্তি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Mar 2018   Wednesday

সরকার দাবী-দাওয়া মেনে নেয়ার আশ্বাসের পর শহরে স্তুপকৃত ময়লা-অবর্জনা বুধবার বিকাল থেকে অপসারনের কাজ শুরু করেছে রাঙামাটি পৌরসভার সেবাদানকারীরা। বৃহস্পতিবার থেকে পুরোদমে ময়লা-অবর্জনা অপসারনের কার্যক্রম করা হবে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে। 

 

পৌরসভা কর্মকর্তা-কমচারীদের বেতনসহ পেশনভাতা রাষ্ট্রীয় কোষাগার থেকে দেয়ার দাবীতে পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের ডাকে ঢাকায় অবস্থান ধর্মঘটের কর্মসূচির ডাক দেয়। গেল শনিবার থেকে রাঙামাটি পৌর সভা কর্মকর্তা-কর্মচারীরা পৌর সেবাদান বন্ধ রেখে ওই কর্মসূচিতে যোগদান করতে যান। এতে গেল শনিবার থেকে রাঙামাটি শহরে ময়লা-অবর্জনা স্তুপে পরিণত হয়। অবশেষে টানা পাঁচদিন আন্দোলন প্রেক্ষিতে সরকার দাবি মেনে নেয়া হবে এমন আশ্বাসের ভিত্তিতে বুধবার অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে নেন পৌরসভার কর্মচারি কর্মকর্তারা।


এদিকে, অবস্থান ধর্মঘট প্রত্যাহারের পর বুধবার বিকাল থেকে রাঙামাটি শহরের প্রধান সড়কসহ বিভিন্ন অলিগলিতে স্তুপকৃত ময়লা-অবর্জনা অপসারনের শুরু করে পৌর কর্তৃপক্ষ। বনরুপা এলাকায় অপসারন কাজে সরেজমিনে উপস্থিত থেকে তদারকি করেন প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দীন। এছাড়া সন্ধ্যা থেকে জ্বালানো হচ্ছে পৌর সড়ক বাতি। এতে এই দূর্ভোগ থেকে মুক্তি পাওয়ায় পৌরবাসীর মনে স্বস্তি ফিরে এসেছে।

 

পৌর প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দীন জানান, বৃহস্পতিবার থেকে আবার পুনরায় পৌরসভার সকল কার্যক্রম পুরোদমে চলবে। তিনি সাময়িক এই অসুবিধার জন্য পৌরবাসীর কষ্টের স্বীকার করে দু:খ প্রকাশ করে বলেন, পৌর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন কর্মসুচীর সাথে আমরাও একমত, সরকার দাবি মানলে অনেক সমস্যার সমাধান হবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ