• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে সাংবাদিক জামাল হত্যার ১১বছর পূর্তি উপলক্ষে স্মরণ সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Mar 2018   Thursday

সাংবাদিক জামাল হত্যার ১১বছর পূর্তি উপলক্ষে  বৃহস্পতিবার রাঙামাটিতে বৃহস্পবিার স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

 

রাঙামাটি প্রেস ক্লাবের আয়োজিত  স্মরণ সভায় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আনোয়ার আল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, দৈনিক জনকন্ঠ জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. কামাল উদ্দীন, দৈনিক প্রিয় চট্টগ্রামের জেলা প্রতিনিধি মো. দীপ্ত হান্নান ও নিহত সাংবাদিক জামালের ছোট বোন সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু প্রমুখ।

 

স্মরণ সভায় সাংবাদিক নেতারা বলেন, দীর্ঘ ১১বছর ধরে সংবাদিক জামাল হত্যাকান্ডের মামলাটা আদালতে বিচারধীন থাকলেও তার কোন কুল কিনারা হয়নি। হয়নি কোন সুষ্ঠ তদন্ত। এখনো ধরা-ছোয়ার বাইরে রয়েছে মুল খুনিরা।

 

নেতৃবৃন্দ অবিলম্বে জামাল উদ্দীনের হত্যাকান্ডের খুনিদের দ্রুত বিচারের আওয়তায় নিয়ে কঠোর শাস্তির জন্য সরকারের কাছে জোরদাবী জানান।

উল্লেখ্য, ২০০৭ সালে ৫ মার্চ রাঙামাটিতে সাংবাদিক জামাল উদ্দীনের নিখোঁজ হওয়ার পর ৬ মার্চ তার লাশ  উদ্ধার করে পুলিশ। সাংবাদিক জামাল অজ্ঞাত সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুনের শিকার হন। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের  করে তার পরিবার। তিনি বেসরকারি টিভি চ্যানাল এনটিভি, স্থানীয় দৈনিক গিরিদর্পণের বার্তা প্রধান ও দৈনিক বর্তমান বাংলা, বার্তা সংস্থা আবাসে রাঙামাটি জেলা প্রতিনিধি হিসেবে কর্মরর্ত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ