• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বঙ্গবন্ধুর জন্ম দিবস, জাতীয় শিশু ও স্বাধীনতা দিবসে রাঙামাটিতে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Mar 2015   Thursday

রাঙামাটি জেলা সরকারি গণগ্রন্থাগারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস এবং স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস  উপলক্ষে রচনা ও আবৃত্তি  প্রতিযোগিতা-২০১৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আবৃত্তি প্রতিযোগিতা আগামী ২৬ মার্চ তারিখে সকাল ১১.৩০ ঘটিকায় জেলা সরকারি গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে।

 

১৭ মার্চ বঙ্গবন্ধু জন্ম দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় ‘ক” গ্রুপে পঞ্চম- অষ্টম শ্রেণী ১০০০ শব্দের মধ্যে আমাদের বঙ্গবন্ধু বিষয়ের উপর  এবং ‘খ’ গ্রুপে নবম- দ্বাদশ শ্রেণী ১২০০ শব্দের মধ্যে বঙ্গবন্ধু শতাব্দীর মহানায়ক বিষয়ের উপর এবং  ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয়  দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় ‘ক” পঞ্চম- অষ্টম শ্রেণী ১০০০ শব্দের মধ্যে স্বাধীনতা ও জাতীয় দিবস বিষয়ের উপর, ‘খ’ গ্রুপে নবম- দ্বাদশ শ্রেণী ১২০০ শব্দের মধ্যে ২৬ মার্চ ও মুক্তিযুদ্ধ বিষয়ের উপর, ‘গ’ গ্রুপে স্নাতক-স্নাকোত্তর শ্রেণী ১৫০০ শব্দের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশ বিষয়ের উপর এবং ‘ঘ’ গ্রুপে সর্বসাধারণ ১৮০০ শব্দের মধ্যে বাংলাদেশের কবিতায় মুক্তিযুদ্ধ বিষয়ের উপর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। অন্যদিকে  আবৃত্তি প্রতিযোগিতা  ‘ক’ গ্রুপে ৩য়- ৫ম শ্রেণী, ‘খ’ গ্রুপে ৬ষ্ঠ- ৮ম শ্রেণী এবং ‘গ’ গ্রুপে ৯ম- ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

 

অংশগ্রহণকারীদের জন্য কিছু শর্তাবলী এ-ফোর সাইজ সাদা কাগজে প্রতি পাতার এক পৃষ্ঠায়  স্বহস্থে লিখতে হবে। ক, খ ও গ গ্রুপের প্রতিযোগিগণকে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রত্যয়নসহ  স্বহস্তে লিখিত রচনা এবং ঘ গ্রুপের প্রতিযোগীকে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও পিতা,মাতার নাম ও মোবাইল নাম্বার সহ পূর্ন ঠিকানা সংযুক্ত করে অত্র জেলা সরকারি গণগ্রন্থাগারে  ২৫ মার্চ ২০১৫ তারিখের বিকাল ৫ টার মধ্যে  জমা দিতে হবে । আবৃত্তির বিষয় বঙ্গবন্ধুকে নিবেদিত হতে হবে এবং ছড়া ও কবিতা উভয়ই আবৃত্তি করা যাবে।

 

সুনীলময় চাকমা, সহকারী লাইব্রেরিয়ান ,জেলা সরকারি গণগ্রন্থাগার,রাঙামাটি। ফোন- ০৩৫১-৬২১১৯, মোবাইল -০১৫৫৬৭০৯৬৮৮, E-mail- dgplrangamati@gmail.com|

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ