• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে সড়ক দুর্ঘটনায় আহত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Mar 2018   Saturday

দৈনিক সংবাদের পার্বত্য অঞ্চল প্রতিনিধি, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও হিলবিডিটোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা সম্পাদক প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে শনিবার সন্ধ্যায় রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

 

জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বরুন দেওয়ান জানান, শনিবার সন্ধ্যায় রাঙামাটি শহরের একটি অটোরিক্সা সিএনজিযোগে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হওয়া ব্যাডমিন্টন টুর্নামেন্টের খোজ-খবর নিতে জিমনেসিয়ামের উদ্দেশ্য যাচ্ছিলেন। এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের পার্শ্বে পাবলিক হেলথ এলাকার রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঢালু স্থানে পৌছলে উল্টো দিকে আসা একটি মাইক্রোবাসকে সাইট দিতে গিয়ে অটোরিক্সা সিএনজিটি উল্টে যায়। এতে প্রবীন সাংবাদিক আহত হন। পরে তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার পর তাকে বাড়ীতে নেয়া হয়েছে। তিনি বাম হাতে, আংগুলে ও পায়ে আঘাত পান। এর মধ্যে তার হাতে ও আংগুলে মারাত্নক আঘাত লেগেছে।


প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে-এর দুর্ঘটনার খবর পেয়ে রাঙামাটিতে কর্মরত সাংবাদিকরা তাকে দেখতে হাসপাতালে ছুটে যান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ