• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

কাউখালীতে সাংবাদিক জসিম উদ্দিনের মায়ের মৃত্যু,বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Mar 2018   Friday

দৈনিক ইত্তেফাক,পূর্বকোণ ও গিরিদর্পনের কাউখালী প্রতিনিধি ও উন্নয়ন কর্মী মো: জসিম উদ্দিন ও কাউখালী উপজেলা সদরের বিশিষ্ট ব্যবসায়ী মো: ইসহাক সওদাগরের মাতা মিসেস নূরজাহান বেগম (৭৪) বৃহস্পতিবার (১লা মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে পাচ মেয়ে,নাতী নাতনীসহ অসংখ্যক আত্বীয় স্বজন রেখে গেছেন। 

 

গেল ২১ ফেব্রুয়ারী সকালে কাউখালী উপজেলা সদরের নিজ বাড়ীতে বসা থেকে উঠতে গিয়ে পড়ে বাম পায়ের একটি অংশের হার ভেঙ্গে যায়। পরে কাউখালী থেকে চট্টগ্রামস্থ একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে গেল ২২ ফেব্রুয়ারী ভেঙ্গে যাওয়া অংশে অপারেশন করা হয়। পাচ সদস্যের ডাক্তারের একটি দল সফলভাবে অপারেশন সম্পন্ন করে। দিন দিন শারীরিক অবস্থারও বেশ উন্নতি হতে থাকে। কিন্ত গত বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টায় হঠাৎ করে স্বাস্থ্যের অবনতি ঘটে। কোন কিছু বুঝে উঠার পুর্বেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঐদিন রাতেই কাউখালীতে নিয়ে আসা হয় তার মরদেহ। গতকাল শুক্রবার সকাল এগারটায় পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন এবং সারে এগারটায় কাউখালী উপজেলা কেন্দ্রীয় কবরস্থান প্রাঙ্গন পৃথক দু’দফা জানাযা শেষে কাউখালী উপজেলা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।


এদিকে, সাংবাদিক মো: জসিম উদ্দিনের মায়ের মুত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন সংগঠন। একই সাথে মরহুমার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেছেন তাঁরা। শোক জানিয়েছেন,রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী কাউখালী প্রেসক্লাবের সভাপতি আরিফুল হক মাহবুব, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জুয়েল, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাধারণ সম্পাদক ফজলুর রহমান রাজন, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, সাধারন সম্পাদক মিল্টন বাহাদুর রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সোলায়মান, সাধারণ সম্পাদক হিমেল চাকমা, অনলাইন টেলিভিশন সিএইচটি লাইভ টিভি পরিবার ও বিজয় টিভির রাঙামাটি প্রতিনিধি মেহেদী হাসান সোহাগ, হিলবিডিটোয়েন্টিফোর ডটকম পরিবার, সিএইচটি টুডে পরিবার, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহ আলম,সাধারন সম্পাদক দীপেন তালুকদার,বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান,রা, রাঙামাটি পৌর সভার সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্রো, রাঙামাটি জেলা যুব ইউনিয়নের সভাপতি এম জিসান বকতেয়ার, কাউখালী উপজেলা আওয়ামলীগের সভাপতি অংসুই প্রু চৌধুরী,সাধারন সম্পাদক এরশাদ সরকার,কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যাজাই মারমা প্রমুখ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ