• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা পরিবারের
মুক্তিযোদ্ধা প্রভুদান চৌধুরী জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন

নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jan 2018   Tuesday

রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন মুক্তিযোদ্ধা প্রভুদান চৌধুরী মনু(৭১)।

 

দীর্ঘদিন ধরে চিকিৎসা চালাতে গিয়ে পরিবারটি অনেকটা নি:স্ব হয়ে পড়েছেন।অর্থের অভাবে   বিদেশে নিয়ে তার উন্নত  চিকিৎসা করাতে পারছেন না।  মুক্তিযোদ্ধা প্রভুদান চৌধুরীর উন্নত চিকিৎসার জন্য তার পরিবারসহ মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 মঙ্গলবার মিশন হাসপাতালে কয়েকজন মুক্তিযোদ্ধাও স্থানীয় সাংবাদিকরা তাকে দেখতে  গেলে প্রভুদানের স্ত্রী অলকা চৌধুরী জানান, গেল বছরের অক্টোবর থেকে  তিনি ব্রেনের জটিল রোগে আক্রান্ত হয়ে  মূর্মুষ অবস্থায় দিন কাটাচ্ছেন।  দীর্ঘ দিন চট্টগ্রামের ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন  থাকার পর বর্তমানে শয্যাশায়ী অবস্থায় তাকে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ইতিমধ্যে তার চিকিৎসা করাতে গিয়ে জমানো টাকা পয়সা সব শেষ হয়ে গেছে।

 

তিনি আরো বলেন, প্রভুদান  চৌধুরী ২০০৬ সালে খ্রীষ্টান মিশন হাসপাতালের চাকুরি থেকে অবসরে যান। চাকুরি শেষে পাওয়া জমানো টাকা তিন ছেলে মেয়ের লেখাপড়ার পেছনেই অনেকটা শেষ হয়ে গেছে। অবশিষ্ট টাকা তার চিকিৎসার পেছনে ব্যয় হয়েছে।
 তাই আর্থিক অনটনের কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না।

 

 তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামে তার স্বামী জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছেন। কত মানুষের কাজে দৌড়েছেন। আজ এমন দু:সময়ে তার পাশে কেউ নেই। তিনি অসুস্থ হওয়ার পর থেকে স্থানীয় মুক্তিযোদ্ধারা এবং ঢাকা থেকে দু`য়েক জন এসে খোঁজখবর নিয়েছেন।এছাড়া,কেউ কোনরকম সহযোগিতা করেননি বলে তিনি ক্ষোভের সাথে জানান।

 

দেখতে আসা মুক্তিযোদ্ধা ইসরাফিল হোসেন,  সাদেক হোসেনসহ স্ত্রী অলকা চৌধুরী তার মুক্তিযোদ্ধা স্বামীর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।  উল্লেখ্য, মুক্তিযোদ্ধা প্রভুদান চৌধুরী মনু ৭১ সালে ১ নং সেক্টরের রাঙামাটি অঞ্চলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ