• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

চন্দ্রঘোনায় কুষ্ঠু রোগীদের মাঝে শীতবস্ত্র বিতরন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Dec 2017   Thursday

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কুষ্ঠু হাসপাতালের রোগীদের মাঝে বুধবার শীতবস্ত্র বিতরন করা হয়। 

 

ঢাকার বেসরকারী সংস্থা “মুক্তির বন্দন” এর উদ্যোগে এই শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খ্রিষ্টান মিশন হাসপাতালের ডাঃ প্রবীর খিয়াং।

 

বক্তব্য রাখেন, মুক্তির বন্ধনের মৃনাল চৌধুরী বিশ্ব, পালক মৃনাল বাড়ৈ,পালক রনজিৎ বাইন,টমাস খিয়াং, রাঙ্গুনীয়ার সাংবাদিক মাসুদ নাছির, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, কাজী মোশারফ হোসেন,মোহাম্মদ কবির হোসেন প্রমূখ। সভা শেষে বড় দিন উপলক্ষে কেক কেটে তা রোগীদের খাওয়ানো হয়।

 

প্রধান অতিথির বক্তব্য ডাঃ প্রবীর খিয়াং বলেন, কুষ্ঠু রোগীদের এই হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে। একসময় বিদেশী দাতা সংস্থার সাহায্যে এই হাসপাতাল চলত । কিন্তু কয়েকবছর ধরে দাতাদের সব সাহায্যে বন্ধ রয়েছে। এতে হাসপাতালটি বন্ধের উপক্রম হয়ে পড়েছে। বর্তমানে হাসপাতালে ৩৫জন কুষ্ঠু রোগী ভর্তি আছে জানিয়ে তিনি আরও বলেন, এসব রোগীর চিকিৎসা ও খাওয়া দাওয়ার ব্যয়সহ স্টাফদের বেতনভাতা দিতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। এমতাবস্থায় এ হাসপাতালটি টিকিয়ে রাখার স্বার্থে তিনি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন। সভা শেষে ৫০জন রোগীর মধ্যে মহিলাদের জনপ্রতি ১টি চাদর ১টি শাড়ি, পুরুষদের ১টি লুঙ্গি, ১টি সুয়েটার ও ২০জন শিশুকে ২০টি গরম পোষাক বিতরন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ