• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

রাঙামাটিতে চার দিন ব্যাপী যুব গেমস’র উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Dec 2017   Monday

রাঙামাটিতে সোমবার থেকে চার দিন ব্যাপী যুব গেমস উদ্বোধন করা হয়েছে। 

 

রাঙামাটি কুমার সমিত রায় জিমনেসিয়ামে ফেস্টুন উড়িয়ে গেমসের উদ্বোধন করেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম ফারুক। জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্নেল রেদওয়ান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী হামাল উদ্দীন,রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কান্তি দে, সাধারন সম্পাদক বরুন বিকাশ দেওয়ান প্রমুখ।


এর আগে বেলুন উড়িয়ে রাঙামাটি জেলায় যুব গেমস এর উদ্বোধন করেন প্রধান অতিথি। এছাড়া জেলা প্রশাসন চত্বর থেকে জেলা জিমনেসিয়াম চত্বর পর্ষন্ত বেরা করা হয় বর্নাঢ্য র‌্যালী। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমার সমিত রায় জিমনেসিয়ামে গিয়ে শেষ হয়ে আলোচনাসভায় মিলিত হয়। র‌্যালীতে খেলোয়াড়, ক্রীড়ামোদীসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তারা অংশ নেন।


আলোচনা সভার পর কারাতে ও জুডো খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাঙামাটি জেলায় আয়োজিত এই যুব গেমস্ এর অনুর্ধ্ব ১৭ বালক ও বালিকাদের জন্য চারটি ইভেন্টস কারাতে,জুডো, বক্সিং ও ব্যাটমিটন প্রতিযোগিতা আগামী ২২ ডিসেম্বর পর্ষন্ত চলবে।


বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে তৃণমূল পর্যায় হতে খোলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে বাংলাদেশ যুব গেমস অনুষ্ঠিত হচ্ছে বলে জানান জেলা ক্রীড়া সংস্থা কর্মকর্তারা। এ গেমস এর মাধ্যমে দলীয়ভাবে পুরষ-মহিলা ফুটবল, বাস্কেটবল, হকিতে সেরা দল এবং ব্যক্তিগত ইভেন্টে অ্যাথলেটিকস, সাঁতার’সহ বিভিন্ন ইভেন্টের জন্য সেরা খেলোয়াড় বাছাই করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ