• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

খাগড়াছড়িতে যুব গেমস উপলক্ষে র‌্যালী ও প্রেস ব্রিফিং

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Dec 2017   Sunday

খাগড়াছড়িতে সোমবার থেকে জেলা পর্যায়ে যুব গেমস শুরু হচ্ছে। এ উপলক্ষে রোববার র‌্যালী ও প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।


খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন আয়োজিত এ গেমস এ জেলার ৯ টি উপজেলা ক্রীড়া সংস্থার অংশ করবে এবং আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত চলবে।


 রোববার খাগড়াছড়ি প্রেস ক্লাবে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়েছে।


প্রিস ব্রিফিং এ অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলার পরিষদরে জুয়েল চাকমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল আউয়াল চৌধুরী, ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোঃ শানে আলম, বিশ্বজিৎ চাকমাসহ বিভিন্ন ক্লাবের খেলোয়ার ও সদস্যরা।


এর আগে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গন থেকে এক মশাল র‌্যালী বের করা হয়। র‌্যালীর নেতৃত্ব দেন খাগড়াছড়ি অতিরিক্ত জেলা জেলা প্রশাসক কাজী মোঃ ছালেহ তস্তরী। র‌্যালীটি খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে খাগড়াাছড়ি প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।

 

প্রেস ব্রিফিং এ আরো জানানো হয়, এ যুব গেমসে খাগড়াছড়ি জেলার জন্য নির্বাচিত ইভেন্ট সমুহ ফুটবল, ভলিবল, কাবাডি, এ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা ও কারাতে রয়েছে। এই ৭টি ইভেন্টের উপর আগামী ১৮ ডিসেম্বর সকল ৯ টা হতে খাগড়াছড়ি স্টেডিয়ামে উপজেলা গুলোর অংশ গ্রহনে আন্ত:উপজেলা প্রতিযোগিতা চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। ২১ ডিসেম্বর ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ করা হবে।


প্রেস ব্রিফিং এ জানানো হয়, এই প্রতিযোগিতা থেকে খেলোয়াড় বাছাই করে বাছাইকৃত খেলেয়াড় দিয়ে টীম গঠন করে পেরবর্তীতে খাগড়াছড়ি জেলা দল আন্ত: জেলা প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহন করা হবে। এবং বিভাগ থেকে খেলোয়াড় বাছাই করে জাতীয় পর্যায়ে আন্ত: বিভাগ প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশ যুব গেমস ২০১৮ এর সমাপ্তি হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ