• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

রাঙামাটির বনফুল স্যার আর নেই

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Oct 2017   Monday

রাঙামাটির বনফুল বড়ুয়া স্যার আর বেঁচে নেই। গেল ৮ অক্টোবর রাত ২:৩০ মিনিটের দিকে মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে চট্টগ্রাম ম্যাডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৮ বছর। 

 

সোমবার সকালে রাউজান পাহাড়তলী মহামুনির নিজ গ্রামের বাড়ীতে তার মরদেহ নিয়ে আসা হয় এবং ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে বিকালে পারিবারিক শশ্মানে তার মরদেহ দাহ করা হয়। তিনি ছিলেন চিরকুমার। মৃত্যুকালে তিনি ৪ ভাই ও ২ বোন সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।


ষাটের দশকের দিকে রাঙামাটি শহরের খুবই জনপ্রিয় স্যারের নাম বললে যে নামটি উপরে উঠে আসে তিনি হচ্ছেন সবারপ্রিয় বনফুল স্যার। সদালাপি ,সদাহাস্যোজ্জ্বল বনফুল স্যার ছাত্রছাত্রীদের প্রিয় ছিলেন। থাকতেন মাঝেরবস্তীর ডিএসবি কলোনী এলাকায়। রাঙামাটির অনেক প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষা অফিসার, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সহ দেশের উচ্চ পর্যায়ে স্যারের অনেক ছাত্রছাত্রী রয়েছেন যারা এখন বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন।


বনফুল বড়ুয়া স্যার এর মৃত্যুর খবর শুনে রাঙামাটির অনেক ছাত্র ও গুণগ্রাহী সোমবার রাউজান পাহাড়তলী মহামুনির নিজ গ্রামের বাড়ীতে ছুটে যান। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, রাঙামাটি পৌর আওয়ামী লীগের নেতা মনোজ ত্রিপুরা, সাবেক ছাত্রনেতা নিহার দেব. রাঙামাটি প্রেস ক্লাবের সহ-সভাপতি অলি আহমেদ সহ রাঙামাটির অনেকে বনফুল বড়ুয়া স্যার শেষ বারের মতো দেখতে যান। তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং প্রয়াতের আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ