• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল রাঙামাটিতে শারদীয় দুর্গোৎসব

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Sep 2017   Saturday

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙামাটিতে শেষ হলো সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।

 

শনিবার ঢাক-ঢোল, বাদ্য-বাজনা, নাচ-গান, মেলা, সিদুর খেলা, ট্রাক ও নৌকাযোগে প্রতিমা নিয়ে র‌্যালী আর আরতির মধ্য দিয়ে ভক্তকুলকে কাঁদিয়ে মর্ত্য থেকে প্রস্থান করলেন জগতের মহাশক্তি মহামায়া ও দুর্গতিনাশিনী দেবীদূর্গা। অশ্রু সিক্ত নয়নে মাকে বিদায় জানিয়ে তার রোগ-শোকমুক্ত সুখী-সমৃদ্ধ জীবন পেতে দেবীর কাছ থেকে আশির্বাদ নেন ভক্তরা।          

  

দশভুজা দেবী দূর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে গেল ২৫ সেপ্টেম্বর  সোমবার থেকে পঞ্চমী শুরু হয়ে পাঁচদিনব্যাপী দূর্গাপূজা চলে। ষষ্ঠীর আনুষ্ঠানিকতা শেষে পর্যায়ক্রমে বুধবার মহাসপ্তমী, বৃহস্পতিবার মহাঅষ্টমী, শুক্রবার মহানবমী এবং শনিবার সকালে ভক্তবৃন্দদের দেবীদুর্গার চরনে পুস্প ও কপালে অঞ্জলী ফোটা প্রদান শেষে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব।

 

সনাতন ধর্মালম্বীদের পাশাপাশি সার্বজনীন এ উৎসবকে বরণ করে নেয় পার্বত্য চট্টগ্রামে বসবাসরত অন্যান্য জাতি গোষ্টি। প্রতিটি অনুষ্ঠানে চোখে পড়ে সনাতন ধর্মালম্বী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নর-নারীদের। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নর-নারীরা ভক্তিতে মায়ের চরনে মোমবাতি আগরবাতি প্রজ্জ্বলন ও পৌরহিতদের কাছ থেকে শ্রদ্ধাভরে গ্রহণ করে মায়ের চরনের আর্শিরবাদ স্বরুপ ফুল ও বিল্লবত্র (বেল পাতা) । 

 

শহরের প্রতিটি পুজা মন্ডপ পরিদর্শন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও পরিষদের অন্যান্য সদস্যরা। সুষ্ঠ ও সুন্দরভাবে পুজা সমাপ্ত হওয়ায় জেলা পরিষদ চেয়ারম্যান ধন্যবাদ জানান জেলা প্রশাসন, আইন শৃংখলাবাহিনী, মন্দির পরিচালনা কমিটি’সহ  সংশ্লিষ্ট সকলকে। 

 

সনাতন বিশ্বাস ও বিশুদ্ধ পঞ্জিকা মতে, জগতের মঙ্গল কামনায় দেবী দূর্গা এবার নৌকায় মর্ত্যলোকে পৃথিবী আগমন এবং স্বর্গালোকে বিদায় নেবেন ঘোটকে (ঘোড়া) চড়ে।

 

রাঙামাটি পূজা উদযাপন কমিটির আহ্বায়ক শিক্ষক বাদল চন্দ্র দে ও সদস্য সচিব স্বপন কান্তি মহাজন জানান, এবার রাঙামাটির দশ উপজেলার মোট ৪০টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠ সুশৃংখলভাবে পুজা শুরু থেকে শেষ পর্যন্ত সহযোগিতা করায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আনসার বাহিনী, সংশ্লিষ্ঠ সকলে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আগামীতেও সকল জাতিগোষ্ঠীর অনুষ্ঠানে শান্তিপূর্ণভাবে উৎসব পালনে এ ধরনের সহযোগিতা প্রদানের জন্য সবাইকে অনুরোধ জানান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ