• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

কাপ্তাইয়ে প্রীতি ফুটবল ম্যাচে বিজয়ী চন্দ্রঘোনা কেপিএম স্কুল এন্ড কলেজ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Sep 2017   Monday

মাসিক সাময়কী রুপসী কাপ্তাই এর আয়োজনে সোমবার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে জয়ী হয়েছে চন্দ্রঘোনা কেপিএম স্কুল এন্ড কলেজ।

 

চন্দ্রঘোনা কেপিএম স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন কেপিএম লিমিটেডের ব্যবস্হাপনা পরিচালক ড: এম এম এ কাদের।

 

কেপিএম এর মহাব্যবস্থাপক ( প্রশাসন) মো: জাহাঙ্গীর হোসেন খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন কেপিএম এর মহাব্যবস্থাপক( উৎপাদন) গোলাম সরোয়ার, কেপিএম স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ওবাইদুল্লা,বড়ইছড়ি কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কেআরসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সাংবাদিক ঝুলন দত্ত প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রুপসী কাপ্তাই এর সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন।

 

প্রীতি ফুটবল ম্যাচ পরিচালনা করেন উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহাবুব হাসান বাবু এবং সহকারী ছিলেন মো: ইকবাল হোসেন ও মঈন উদ্দিন মিঠু। 

 

এর এ খেলায চন্দ্রঘোনা কেপিএম স্কুল এন্ড কলেজ ১-০ গোলে কেআরসি স্কুলকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে ১৭ মিনিটের মাথায় কেপিএম স্কুলের দশম শ্রেনির ছাত্র শোয়াইবুল ইসলামের একমাত্র গোলে কেপিএম স্কুল ১-০ গোলে এগিয়ে যায়। তীব্র প্রতিদ্বন্দ্বিতা মুলক ম্যাচে খেলার দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হওয়ায় বিজয়ী হয় কেপিএম স্কুল এন্ড কলেজ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ