• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

কর্ণফুলি স্টেডিয়ামটি নদী গর্বে বিলীনের হওয়ার পথে

বিশেষ প্রতিনিধি,কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Aug 2017   Sunday

কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী কর্ণফুলি স্টেডিয়ামটি  নদী গর্বে বিলীনের হওয়ার পথে। অতিদ্রুত স্টেডিয়ামটি রক্ষার জন্য উদ্যোগ নেয়া না হলে সম্পুর্ণ বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

সরজমিন স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে দেখা গেছে, স্টেডিয়ামের দক্ষিন অংশ যেদিকে কর্ণফুলি নদী  বয়ে গেছে সেই অংশ নদী গর্বে  ভাঙ্গন শুরু হয়েছে। স্টেডিয়ামের পশ্চিম অংশের গোল বারের কাছাকাছি ইতিমধ্যে মাটি ধেবে গিয়ো কর্ণফুলি নদীর পানিতে পড়ছে।

 

এদিকে ৮০ এবং ৯০ দশকে মাঠ কাঁপানো কাপ্তাইয়ের কৃতি ফুটবলার আসলাম খান, প্রভাত বড়ুয়া, সন্তোষ দাশ,বিপ্লব মার্মা, কাপ্তাই ক্রীড়া অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ কোচ মাহাবুবুল হাসান বাবু, ক্রীড়া সংগঠক দীপক কুমার ভট্রাচার্য্য,কল্যান তংচংগ্যা স্টেডিয়ামকে বাঁচানোর জন্য বর্তমান এবং সাবেক ফুটবলার ও ক্রীড়ামোদী দর্শকরা সরকারের কাছে  দাবী জানিয়েছেন।

 

কাপ্তাই উপজেলার ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক এর দায়িত্বপালনকারী সাবেক কৃতি ফুটবলার এবং রেফারি শাহাবুদ্দীন আজাদ জানান প্রধানমন্ত্রীর প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম নির্মাণ এর অংশ হিসাবে বর্ষা মৌসুম শেষে স্টেডিয়ামটির সংস্কার কাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে।

 

উপজেলা ক্রীড়া সংস্হার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফুটবল কোচ এবং রেফারি কাজী মাকসুদুর রহমান বাবুল জানান স্বনামধন্য এই স্টেডিয়াম থেকে জাতীয় মানের অনেক ফুটবলার সৃষ্টি হয়েছেন। তাই ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামকে নদী গর্ব থেকে বাঁচাতে হলে মাঠের যেই অংশে কর্ণফুলি নদী  রয়েছে সেই অংশে ধারক দেওয়াল নির্মাণ করতে হবে।

 

জানা যায়, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত  তদান্তিন ৬৫ ব্রিগেড এর ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার কাজী মাহামুদ হাসান ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামটি উদ্বোধন করেন। এই স্টেডিয়াম এ খেলাধূলা চর্চা করে জাতীয় দল এবং দেশের নামকরা ফুটবল দলগুলোর হয়ে মাঠ কাঁপিয়েছেন শাহানেওয়াজ উদ্দিন টিপু, আসলাম খাঁন,বিপ্লব মার্মা, জনি লুসাই সহ সাবেক অনেক ফুটবলার। উপজেলার বিভিন্ন জাতীয় দিবসের কুচকাওয়াজ এবং বিভিন্ন টুর্নামেন্ট এই স্টেডিয়াম এ হয়ে আসছে।

 

কাপ্তাই উপজেলা আ`লীগ সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী জানান সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের সুপারিশ নিয়ে পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিবের নিকট কাপ্তাই উপজেলা প্রশাসনের একটি চিঠি দুই একদিনের মধ্যে পাঠানো হবে। খেলাধুলার স্বার্থে এই স্টেডিয়ামকে বাঁচানো অত্যন্ত  দরকার।

 

কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্হার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম জানান ইতিমধ্যে কাপ্তাই উপজেলা প্রশাসনের পক্ষ হতে রাঙামাটি জেলা প্রশাসনের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিবের নিকট আবেদন করা হয়েছে। আশা প্রকাশ  যাচ্ছে অচিরেই এই স্টেডিয়াম এর সংস্কার কাজ শুরু হবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ