• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

লামায় ৩দিন ব্যাপী বৃক্ষ মেলা শুরু

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Aug 2017   Tuesday

"স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই" স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার থেকে লামায় ৩ দিন ব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা শুরু হয়েছে।

 

কৃষি সম্প্রসার অধিদপ্তরের উদ্যোগে  উপজেলা পরিষদ মাঠ চত্বরে মেলার উদ্বোধন করেন লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান  থোয়াই নু অং চৌধুরী।  

 

 লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা খিন ওয়ান নু`র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসমাম, উপজেলা মহিলা ভাইস  চেয়ারম্যান শারাবান তাহুরা, সহকারী কমিশনার (ভূমি) সায়েদ ইকবাল, ডিডি- বিএডিসি,  উপজেলা কৃষি অফিসার নুরে আলম, সকল ইউপি চেয়ারম্যানসহ প্রমুখ। এছাড়া মেলায় উপজেলাস্থ বিভিন্ন প্রতিষ্ঠান, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবি, কৃষক ও সাধারণ জনসাধারণ উপস্থিত ছিলেন।

 

ফলদ ও বৃক্ষ মেলায় সরকারী, বেসরকারী ও ব্যক্তি মালিকানাধীন ১১টি প্রতিষ্ঠান স্ব-স্ব স্টল নিয়ে নানান জাতের ফলদ ও বনজ গাছের চারা প্রদর্শনী করে অংশগ্রহন করেন। মেলা শেষে উপস্থিত লোকজনের মাঝে বিনামূল্যে ফলদ ও বনজ গাছে চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে থোয়াইনু অং চৌধুরী বলেন, পরিবেশের উপর কিছু মানুষ বিরূপ আচরনের কারনে পাহাড়ে বৃক্ষসহ প্রাকৃতিক সম্পদ উজাড় হয়ে গেছে। তার কারনে পৃথিবীতে তাপ মাত্রা বৃদ্ধিসহ পরিবেশের ভারসাম্য হারিয়ে যেতে বসেছে। তাই পরিবেশের স্বাভাবিক ভারসাম্য ফিরিয়ে আনতে নিজ থেকে দায়িত্ব মনে করে একটি করে গাছ লাগান।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ