• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

লামায় দূর্গম পাহাড়ি এলাকায় সোলার হোম সিস্টেম বিতরণ

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Aug 2017   Wednesday

পাহাড়ের দুর্গম এলাকায় জনগণের মাঝে বিদ্যুৎ পৌঁছে দেয়া লক্ষ্যে লামা উপজেলায় দুইটি ইউনিয়নে ৫শত ৭২টি সোলার হোম সিস্টেম (সৌর বিদ্যুৎ) বিতরণ শুরু হয়েছে।

 

পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড এর অধীনে “পার্বত্য চট্রগ্রামের প্রত্যন্ত এলাকার সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প” এর আওতায় গেল মঙ্গলবার উপজেলার গজালিয়া ইউনিয়নে প্রথম ধাপে এই সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়।

 

ইউনিয়েনের দূর্গম ৬টি পাড়ায় এ সোলার হোম সিস্টেম বিতরণ করেন, লামায় উপজেলার ১নং গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মারমা। এ সময় আরো উপস্থিত ছিলেন, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার প্যানেল প্রকল্পের টেকনিক্যাল কর্মকর্তা আশুতোষ চাকমা, ইউপি সচিব পরিতোষ বিশ্বাস, ওয়ার্ড মেম্বার নিপিউ ম্রো, মংচিংনু মারমা, ক্যএথোয়াই মারমা, ওয়ার্ড মহিলা মেম্বার হাইচনু এবং এলাকার গন্যমান্য ব্যক্তিরা।

 

সোলার হোম সিস্টেম বিতরণকালীন সময়ে উপকারভোগীদের মাঝে চেয়ারম্যান বাথোয়াইচিং মারমা বলেন, ‘ঘরে ঘরে বিদ্যুৎ’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি’র নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এই কার্যক্রম শুরু হয়। তিনি আরো বলেন, দুর্গম বতলী পাড়া, হামাই চর পাড়া, তুলাতুলী পাড়া, চিন্তাবর পাড়া, চাম্পা ঝিরি পাড়া, কচুছড়া পাড়াগুলো সম্পূর্ণ বিদ্যুৎ বিহীন রয়েছে। পরবর্তীতে দ্বিতীয় ধাপে এ মাসের শেষে দিকে বাকী ১১২টি পরিবারের মাঝে এ সোলার হোম সিস্টেম বিতরণ করা হবে।

 

চিন্তাবর পাড়া রুমলেন ম্রো বলেন, সোলার হোম সিস্টেম (সৌর বিদ্যুৎ) পেয়ে আমি খুব খুশী। আগে আলোর বাতি জ্বলতো শহরের বড় লোকদের ঘরে ঘরে। এখন আমাদের ঘরেও আলোর বাতি জ্বলবে। আর্থিক দুর্বলতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা আলোর বাতি কিনতে পারিনি। এখন আমাদের ছেলে মেয়েরা আলোর বাতিতে লেখাপড়া করতে পারবে।

 

পার্বত্য চট্রগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্পের বান্দরবান জেলা দায়িত্বরত কর্মকর্তা আশুতোষ চাকমা বলেন, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের অধিনে পার্বত্য চট্রগ্রামে এ প্রকল্প ২০১৫-১৬ অর্থ বছরের শুরু হয়। এ প্রকল্পটি একনেক এর অধিনে পরিচালিত হচ্ছে। বান্দরবানের লামা উপজেলায় এ প্রকল্পের কার্যক্রম হিসেবে প্রথমে রূপসী পাড়া ইউনিয়নে ২শত ২০টি ও গজালিয়া ইউনিয়নে ৩শত ৫২টি সোলার হোম সিস্টেম দুর্গম এলাকায় বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে এ প্রকল্প শুরু হবে। তিনি আরো বলেন, ৬৫ ওয়ার্ড ক্ষমতাসম্পন্ন প্রতিটি সোলার হোম সিস্টেম ঘরের স্থাপনসহ ব্যয় হচ্ছে প্রায় ৩৫ হাজার টাকা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ