• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলে একুশে ফেব্রুয়ারী উদযাপনের প্রস্তুতি সভা ও ট্যাবলেট পিসি বিতরণ

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Feb 2015   Thursday

বরকলে বৃহষ্পতিবার মহান একুশে ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য প্রস্তুতি সভা ও উপজেলার ২৭জন সরকারী কর্মকর্তাকে ট্যাবলেট পিসি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

 উপজেলা কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত  উপজেলা প্রশাসনের উদ্যোগে  আলোচনা সভা ও ট্যাবলেট পিসি  বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন। বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিধান চাকমা,বরকল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা, মুক্তিযোদ্ধা কমান্ডার হেমায়েত আলী ভূষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিলীপ কুমার চাকমা।এ সময় উপস্থিত ছিলেন  সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা বরকল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা বরকল রাগীব রাবেয়া কলেজের অধ্যক্ষ নৈচিং রাখাইন সাংবাদিক বুদ্ধলিলা চাকমা সাংবাদিক ইতিময় চাকমা বরকল থানার প্রতিনিধি এস আই মোঃ হাসান বর্ডার গার্ড ব্যাটালিয়ন ( বিজিবির) প্রতিনিধি উপজেলা সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বেসরকারী সংস্থার প্রতিনিধিরা।

 

 আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধান মন্ত্রী শেখহাসিনা ও তার ছেলে সজিব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তার ফলশ্রুতিতে বরকলের মত র্দূগম উপজেলায় সেই সুফল সরকারী কর্মকর্তাদের মাঝে ট্যাবলেট পিসি বিতরণ। এ ট্যাবলেট পিসির মাধ্যমে সরকারী কর্মকান্ডে গতিশীলতা সৃষ্টি করবে। সরকার এ দেশকে তথ্য প্রযুক্তি নির্ভর একটি মধ্যম আয়ের দেশে  পরিণত করার জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।  তা বাস্তবায়নের জন্য সকলকে একযোগে কাজ করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ