• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

পার্বত্য চট্টগ্রামে কুষ্ঠরোগ নিয়ন্ত্রণে ও কুষ্ঠ রোগীদের চিকিৎসা সহায়তা দিতে কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Nov 2014   Tuesday

পার্বত্য চট্টগ্রামে কুষ্ঠরোগ নিয়ন্ত্রণে ও কুষ্ঠ রোগীদের চিকিৎসাসহ তাদের পূর্ণবাসন কাজে সহায়তা দিতে কমিটি গঠনের লক্ষে মঙ্গলবার রাঙামাটিতে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিমল মিত্র চাকমাকে সদস্য সচিব করে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

রাঙামাটি ডায়বেটিক হাসপাতালস্থ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে উপজেলায় কুষ্ঠ রোগ নিয়ন্ত্রণ ও রোগী পূর্ণবাসনে সহায়তা কমিটি গঠন কল্পে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহী বনানী। প্রধান অতিথি  ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা। বক্তব্য দেন, দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল রাঙ্গামাটির সুপারভাইজার বিমল মিত্র ত্রিপুরা ও উপজেলা স্বাস্থ্য সহায়িকা মেরী বেবী বম প্রমুখ।

পরে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল ও স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় কুষ্ঠ উচ্ছেদ কর্মসূচীর নিদের্শনার আলোকে এই কমিটি গঠন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তাকে সভাপতি ও দি লেপ্রসি মিশনের ইনন্টারন্যাশনাল ডিষ্ট্রিক্ট সুপারভাইজার বিমল মিত্র চাকমাকে সদস্য সচিব করে ৭ সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটি অন্যান্য সদস্য পদে উপজেলা শিক্ষা কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও একজন কুষ্ঠরোগী প্রতিনিধি অর্šÍভূক্ত রয়েছেন। কমিটিতে উপদেষ্টা পদে রাঙামাটি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নিবার্হী কর্মকর্তাকে রাখা হয়েছে।

গঠিত কমিটি প্রতি তিন মাস অন্তর একটি করে সভা ও বছরে একটি কর্মশালার আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। কুষ্ঠ রোগ বিষয়ে সমাজে সচেতনতা বাড়াতে এই কমিটি রাঙামাটি সদর উপজেলাসহ পৌরসভাকেও সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা বলেন, কুষ্ঠ রোগ নিয়ে সমাজে এখনো কুসংস্কার রয়ে গেছে। এই রোগ নির্মূলে চিকিৎসা বিজ্ঞান এগিয়ে গেলেও সমাজে কুসংস্কার দূর করা যায়নি। সমাজ থেকে এই কুসংস্কার দূর করতে সচেতনতা বাড়াতে হবে। তিনি সমন্বিত ভাবে কুষ্ঠ রোগ নিয়ন্ত্রণে চিকিৎসা কার্যক্রমের বিষয়ে জনগণের মাঝে সচেতনতা বাড়াতে অধিকতর গুরুত্বারোপ করেন।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ