• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

পাহাড় ধসের ঘটনায়
দশ দিনেও রাঙামাটি-খাগড়াছড়ি এবং আসামবস্তি-কাপ্তাই সড়কের যানবাহন চলাচল চালু হয়নি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jun 2017   Friday

পাহাড় ধসের ঘটনায় জেলার আভ্যন্তরীণ সড়ক রাঙামাটি-খাগড়াছড়ি এবং আসামবস্তি-কাপ্তাই সড়কের যানবাহন চলাচল এখনো চালু হয়নি। তবে সড়ক ও জনপথ বিভাগ সড়ক মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে। এ সড়ক চালু হতে ৩ থেকে ৪ দিন সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

সড়ক ও জনপথ বিভাগ  জানায়, পাহাড় ধসের ঘটনায় অভ্যন্তরীন রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কের কমপক্ষে ২০ থেকে ২৫টি স্থানে ভেঙ্গে গেছে। এর মধ্যে মানিকছড়ি এলাকার পর সড়কের প্রায় দেড় কিলোমিটার জুড়ে পাহাড়ের মাটি ও গাছ পড়ে রাস্তা ব্লক হয়ে গেছে। সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে এলইজিইডির নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন আসামবস্তি-কাপ্তাই সড়কে প্রায় ১৬টি স্থানে পাড়াদ ধসে রাস্তা ভেঙ্গে যাওয়ার কারণে শনিবারও সড়কে যানবাহন চালু করা যায়নি।  তবে বৃষ্টি না হলে আজ শনিবার থেকে এ সড়কে যানবাহন চালুক করা সম্ভব হবে।

 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাঙামাটি শহরে ১৯টি আশ্রয় কেন্দ্রে  সরকারের পক্ষ থেকে আশ্রিতদের দুবেলা খাবারসহ বেসরকারী সংস্থাদের ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। নতুন করে  কোন হতাহতের তথ্য পাওয়া যায়নি। এখনো জেলায় ক্ষতিগ্রস্থদের তালিকা পাওয়া যায়নি।

 

সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবু মুছা জানান, পাহাড় ধসে ভেঙ্গে যাওয়া রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কের কাজ চলছে। যদি ভারী বৃষ্টিপাত না হয় আগামী ৩ থেকে ৪ দিনের সড়ক যোগাযোগ চালু করা সম্ভব হবে।

 

অন্যদিকে, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা জানান, তার উপজেলার পৌর এলাকা ব্যতীত অন্য ৬টি ইউনিয়নে প্রায় সাড়ে ৫শটি ঘরবাড়ি সম্পুর্ণ ও আংশিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তার উপজেলার  প্রায় ৬হাজার মানুষকে বাচিয়ে রাখার জন্য এক বছরের পূর্নাঙ্গ রেশন ব্যবস্থা করার দরকার।

 

উল্লেখ্য, গেল ১৩ জুন ভারী বর্ষনে রাঙামাটি শহরের ভেদভেদীর যুব উন্নয়ন বোর্ড এলাকা,মুসলিম পাড়া.শিমুলতলী এলাকা,সাপছড়ি,মগবান,বালুখালী এলাকায় এবং  জুরাছড়ি,কাপ্তাই,কাউখালী ও বিলাইছড়ি এলাকায় ৫ সেনা সদস্যসহ ১২০ জনের মৃত্যূ হয়। এতে জেলায় ১৬শ থেকে ১৭ শ ঘরবাড়ি সম্পূর্ন ও আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। পাহাড় ধসের কারণে সারাদেশের সাথে সড়ক যোগযোগের এক সপ্তাহ বিচ্ছিন্ন থাকে। গত বুধবার এ সড়কে হালকা যানবাহনের জন্য খুলে দেয়া হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
আর্কাইভ