• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

লামায় করিতাসের উদ্যোগে পরিবেশ দিবস পালিত

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jun 2017   Monday

লামায় কারিতাসের উদ্যোগে " প্রাণের স্পনদনে, প্রকৃতির বন্ধনে" শ্লোগানে সোমবার পরিবেশ দিবস পালিত হয়েছে।

 

 

সকাল ১০ টায়  লামা উপজেলা চত্বর থেকে বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীসহ বিভিন্ন শ্রেণীর লোকজনের উপস্থিতিতে একটি র‌্যালী শুরু হয়। র‌্যালীটি লামা বাজার প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয় এবং সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠান শেষে কারিতাসের দু`শতজন সুবিধা ভোগীদের একটি করে রাঙ্গুই জাতের আমের চারা এবং চল্লিশ জনের মাঝে ১৫ কেজি করে বিআর-১১ জাতের বীজ ধান বিতরণ করেন। এ ছাড়া পরিবেশ রক্ষায় অঙ্গিকারে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।


লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সায়েদ ইকবাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। কারিতাস লামা এর উপজেলা সমন্বয়কারী(সেপলিং প্রকল্প) ইয়াহিয়া আহমেদের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান সারাবান তাহুরা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, লামা থানার প্রতিনিধি উপ- পরিদর্শক মোঃ গিয়াস উদ্দিনসহ কারিতাস খাদ্য নিরাপত্তা প্রোগ্রাম অফিসার লামা মোঃ ফরহাদ আজিম প্রমূখ।


আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে থোয়াইনু অং চৌধুরী বলেন, লামায় অবাধে পাথর উত্তোলন, অবাধে বন উজাড়, অবাধে ইটভাটা তৈরী, পাহাড় কাটা অব্যাহত থাকায় লামা উপজেলায় মারাত্মক ভাবে পরিবেশ বিপর্যয় ঘটছে। তিনি প্রশাসনের কাছে পরিবেশ বিপর্যয় রোধে জরুরী ভিত্তিতে তা বন্ধ করার জন্য অনুরোধ জানান। পাশাপাশি তিনি সকলকে নিজ উদ্যোগে গাছ লাগানোর পরামর্শ দেন।


লামা উপজেলা প্রশাসনের আয়োজনে কারিতাস লামা এর সাপলিং কর্মসূচী ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের সহযোগীতায় এ পরিবেশ দিবস পালিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ