• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

নাইক্ষ্যংছড়ি আ’লীগ নেতার হত্যা রহস্য উদ্ঘাটনের দাবীতে আলীকদমে মানববন্ধন

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 May 2017   Thursday

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ডা. মোঃ ইসমাইল হোসেন এর হত্যা রহস্য উদ্ঘাটনের দাবীতে বৃহস্পতিবার মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আলীকদম উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আলীকদম প্রেসক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে কয়েক শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তব্যে দেন, আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সমর রঞ্জন বড়–য়া, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কফিল উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শুভরঞ্জন বড়–য়া ও ছাত্রলীগ সেক্রেটারী মো. সোহেল প্রমুখ।

 

সমাবেশে বক্তারা, সম্প্রতি কক্সবাজারের একটি হোটেল থেকে পুলিশ নাইক্ষ্যংছড়ির আওয়ামীলীগ নেতা ডা. মো. ইসমাইল মেহেদীর ঝুলন্ত লাশ উদ্ধার করে। তিনি নাইক্ষ্যছড়ি উপজেলা আওয়ামীলীগের জনপ্রিয় ও ত্যাগী নেতা ছিলেন। দলের একটি কুচক্রী মহলই তার জীবনকে নানাভাবে বিষিয়ে তুলছিল বলে তিনি মৃত্যুর পূর্বে ফেসবুক স্ট্যাটাস দিয়ে যান। ডা. মো. ইসমাইল এর স্ট্যাটাসে প্রমাণিত হয় উল্লেখিত ব্যক্তিরাই তার খুনি।

 

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এ হত্যার রহস্য দ্রুত উদ্ঘাটনের দাবীতে জেলাজুড়ে সাংগঠনিকভাবে যেভাবে সোচ্ছার হওয়ার কথা ছিল, তা রহস্যজনকভাবে হচ্ছে না। নেতারা যে যার মতোই চলছেন। তাই সাধারণ নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ