• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

লামায় বিশাল জনসভায়
পার্বত্য এলাকায় শান্তির সু-বাতাস বইছে-পার্বত্য প্রতিমন্ত্রী

Published: 20 Apr 2017   Thursday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিন্তা করেছিলেন বলেই আজ পার্বত্য এলাকায় শান্তির সু-বাতাস বইছে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা শান্তি চুক্তি করে পার্বত্যবাসির শান্তি ও উন্নয়ন জোয়ার প্রতিষ্ঠিত হয়েছে।

 

তিনি আরো বলেন, আমি বান্দরবানের উন্নয়নের জন্য জীবন দিতে প্রস্তুত। বান্দরবানকে আগামী দিনে মডেল জেলা হিসাবে উপহার দেবে। সবাই আমাকে সহায়তা করলে বান্দরবানকে বাংলাদেশের শান্তির শহর গড়ে তুলব। লামার মানুষ অনেক ভাল। আমি লামার মানুষকে অনেক ভালবাসি।


বৃহস্পতিবার লামা-গজালিয়া জীপ স্টেশনে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


লামা-গজালিয়া জীপ স্টেশনে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী জেলা প্রশাসক দিদারে আলম মোঃ মাকসুদ চৌধুরী, বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, বান্দরবান জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম, মোস্তফা জামাল, ফাতেমা পারুল, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা, যুগ্ন সম্পাদক বিজয় কান্তি আইচ, ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, মিন্টু কুমার সেন, জাকের হোসেন মজুমদার, জালাল আহমদ, মোঃ ফরিদ উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ রফিক ও সম্পাদক তাজুল ইসলাম সহ প্রমূখ।


এর আগে প্রতিমন্ত্রী লামা পৌর বাস টার্মিনাল ও প্রতিবন্ধী স্কুলসহ নয়টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর করেন। প্রতিমন্ত্রী বেলা ১২টায় প্রতিমন্ত্রী লামা পৌছান। এসময় তিনি লামা পৌর বাস টার্মিনালের ভিত্তিপ্রস্তর, লামা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের পালিটোল ভবনের উদ্বোধন, মুক্তিযোদ্ধা দ্বিতল ভবনের উদ্বোধন, লামামুখ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন, লামামুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশুতোষ পাঠাগার উদ্বোধন, চাম্পাতলী প্রতিবন্ধী স্কুলের উদ্বোধন, কেয়াং ঘর উদ্বোধন, লামা-গজালিয়া জীপ স্টেশনের দ্বিতল যাত্রী ছাউনির উদ্বোধন করেন।


প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি তার বক্তব্যে আরো বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি অগ্রসর হতে পারে না। আদর্শ একটি জাতি গঠণে সুদক্ষ শিক্ষকের প্রয়োজন। শিক্ষা খাতে যে কোন সমস্যাকে সবার আগে গুরুত্ব দিয়ে কাজ করা হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে এই দেশকে মধ্যম আয়ের দেশ হিসাবে দেখতে চান। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ