• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ড সর্ম্পকে শিক্ষার্থীদের সচেতন করতে হবে-বৃষকেতু চাকমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Mar 2017   Saturday

দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের সর্ম্পকে শিক্ষার্থীদের সচেতন করার আহবান জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা।

 

তিনি বলেন, দেশে উদ্বেগ জনক হারে জঙ্গি কর্মকান্ড ঘটছে। দেশের মানুষ এখন কোথাও নিরাপদ নয়। এ আতঙ্ক পাহাড়েও বিরাহ করছে। তাই সকল শিক্ষা প্রতিষ্ঠানেও জঙ্গিবাদ ও সন্ত্রসীদের প্রতিহোত করার জন্য এখনি উদ্যোগ গ্রহণ করতে হবে। সচেতনতা ছড়িয়ে দিতে হবে শিক্ষার্থীদেরও মধ্যে। তিনি আগামী প্রজন্মকে জঙ্গি কর্মকান্ড থেকে বিরত থেকে সরকারের উন্নয়নে সহযোগিতা করার আহ্বান জানান।

 

শনিবার  রাঙামাটি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃষ কেতু চাকমা এসব কথা বলেন।

 

নির্মলেন্দু চৌধূরী মেমরিয়্যাল ফাউন্ডেশনের সভাপতি মুক্তিযোদ্ধা রণজিৎ কুমার বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্ধোধক হিসেবে রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী  মো. মুছা মাতব্বর, গেষ্ট অব অনার হিসেবে দৈনিক গিরির্দপন প্রতিষ্ঠাতা সম্পাদক একেএম মকছুদ আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সংগঠন নির্মলেন্দু চৌধূরী মেমরিয়্যাল ফাউন্ডেশনের পক্ষ থেকে বিদ্যালয়ের ২০১৬ সালে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ ২৭জন মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, জেএসসি পরীক্ষায় জিপিএ ৫প্রাপ্ত ২জন কৃতি শিক্ষার্থী এবং অন্য বিদ্যালয় থেকে ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তি হওয়া পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১জনসহ মোট ৩০জন কৃতি শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ