• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

খাগড়াছড়িতে চাকমা,মারমা ও ত্রিপুরা মাতৃভাষা প্রশিক্ষন সম্পন্ন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Mar 2017   Saturday

খাগড়াছড়িতে শনিবার চাকমা,মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সহকারী শিক্ষা অফিসারদের মাতৃ ভাষায় প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

 

খাগড়াছড়ির বেসরকারী স্থানীয় উন্নয়ন সংস্থা জাবারাং কল্যান সমিতির উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশন এর অর্থায়নে সমিতির হল রুমে সমাপনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি জেলার প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন।  জাবারাং কল্যান সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা রির্সোস কর্মকর্তা রিন্টু কুমার চাকমা,চাকমা ভাষার প্রশিক্ষক খাগড়াছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আর্যমিত্র চাকমা, মারমা ভাষার প্রশিক্ষক ডাঃ অংক্যজাই মারমা,ত্রিপুরা ভাষার প্রশিক্ষক প্রার্থনা কুমার চাকমা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাবারাং কল্যান সমিতির কর্মসুচী সংগঠক বিনোদন ত্রিপুরা। অনুষ্ঠানে অতিথিরা প্রশিক্ষনপ্রাপ্ত ২৯ জনকে সনদ বিতরণ করেন।

 

প্রশিক্ষণার্থী দীঘিনালা উপজেলার সহকারী শিক্ষা অফিসার হ্যাপি চাকমা বলেন আমি চাকমা হয়ে চাকমা ভাষায় কথা বলতে পারি কিন্তু আমার মাতৃভাষার বর্ণ গুলো লিখতে পারতাম না। এই প্রশিক্ষণ পেয়ে এখন আমি লিখতে ও পড়তে পারি। বর্তমানে আমি একজন পুরিপূর্ন চাকমা। একই সুরে বলেন মারমা প্রশিক্ষণার্থী শিক্ষক ক্যাচহ্লা মারমা ও ত্রিপুরা প্রশিক্ষণার্থী অমর সিং ত্রিপুরা ও একই কথা বলেন।

 

জাবারাং কল্যান সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন মাতৃভাষা নিজের প্রযোজনে শিখা আপনারা মনে করবেন না অন্যের বা শিক্ষার্থীদের শিখানোর উদ্দেশ্যে নয়। যদি নিজের প্রযোজনে মনে করে শিখা হয় তাহলে ভাষাকে সহজে আয়ত্ব করা যাবে।

 

খাগড়াছড়ি জেলা প্রাথমিক  শিক্ষা কর্মকর্তা বলেন যখন মাতৃ ভাষায় বই বিতরন করা হয়। তখন অনেকে বলেছিলেন কিভাবে শিক্ষকেরা পড়াবেন। নিজেরা তো পারেন না। আর শিক্ষার্থীদের পড়াবেন কিভাবে। আস্তে আস্তে তা দুর হচ্ছে। এই প্রশিক্ষনে ২৯ জন প্রশিক্ষণ নিয়েছেন। তারা সবাই প্রশিক্ষকের কাজ করবেন। খাগড়াছড়ির বেসরকারী উন্নয়ন সংস্থা জাবারাং কল্যান সমিতির এই উদ্যোগকে তিনি স্বাগত জানিয়েছেন।

 

তিনি আরো বলেন সরকারী ভাবে সকল শিক্ষককে মাতৃভাষায় প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে। তিনি ইতি মধ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে কথা বলেছেন। তিনি ও আশ্বস্ত করেছেন বলে তিনি জানান।

 

উল্লেখ্য গেল ১৯ তারিখে জাবারাং কল্যান সমিতির হল রুমে ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্ভোধন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। উন্নয়ন সংস্থা জাবারাং কল্যান সমিতি খাগড়াছড়ির বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক ও সহকারী শিক্ষা অফিসারসহ মোট ২৯ জনকে চাকমা,মারমা ও ত্রিপুরা মাতৃভাষায় প্রশিক্ষণ প্রদান করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ