• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

বরকলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কান্ট্রি ডাইরেক্টরের হাসপাতাল ও ক্লিনিক পরিদর্শন

পুলিন চাকমা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Nov 2014   Sunday

রোববার রাঙামাটির বরকল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও বিলছড়া স্যাটেলাইট ক্লিনিক পরিদর্শন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কান্ট্রি ডাইরেক্টর ডাঃ পারানি। পরিদর্শন শেষে তিনি আধুনিক চিকিৎসা সেবার ছোঁয়া পার্বত্যঞ্চলের দূর্গম উপজেলা গুলোতে এখনো পৌছাঁনো সম্ভবপর না হলেও বর্তমানে যে অবস্থায় চিকিৎসা সেবা চলছে সেটির মান উন্নয়ন করা জরুরী বলে মন্তব্য করেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কান্ট্রি ডাইরেক্টর ডাঃ পারানি প্রথমে উপজেলার বরকল সদর ইউনিয়নের বিলছড়া গ্রামের স্যাটেলাইট ক্লিনিক পরিদর্শন করেন। এবং এলাকার গন্যমান্য ব্যাক্তি ও রোগীদের সাথে চিকিৎসা সেবা নিয়ে কথা বলেন। স্যাটেলাইট ক্লিনিক পরিদর্শনের পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। ওই সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুইমিপ্রু রোয়াজা উপজেলার হাসপাতালের বিভিন্ন সমস্যা যোগাযোগের করুণ অবস্থা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের কোন অবকাঠামো না থাকার কথা তুলে ধরেন।

এসব সমস্যা কথা শুনার পর উপজেলার হাসপাতাল ও উপ স্বাস্থ্য কেন্দ্র গুলোর সমস্যার ব্যাপারে সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তুলে ধরা হবে বলে ডাঃ পারানি আশ্বস্ত করেন।

পরিদর্শনের সময় বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ জয়ন্তা ডাঃ মনিকা কং ডাঃ কামার রেজওয়ান ডাঃ জাহিদ ডাঃ শাহাবুদ্দিন ডাঃ মালিহা রাঙামাটির সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা, ডাঃ বিনোদ শেখর চাকমা ডাঃ শাহিন ও ডাঃ জয়ধন তংচংগ্য্া উপস্থিত ছিলেন।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ