• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

রাঙামাটি গার্ডেনার্স এসোসিয়েশান নেতৃবৃন্দের সাক্ষাতকালে আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা
পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়নে যে কোন নিয়মতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ততা থাকার আহ্বান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Mar 2017   Thursday

জেলার ফলদ বাগান চাষীদের সংগঠন রাঙামাটি গার্ডেনার্স এসোসিয়েশানের বৃহস্পতিবার  পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যানের  সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।

 

এ সময় আঞ্চলিক পরিষদ  চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা) পার্বত্য চট্টগ্রাম চুক্তি এবং চুক্তির যথাযথ বাস্তবায়নের বিষয়ে যে কোন নিয়মতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ততা থাকতে গার্ডেনার্স এসোসিয়েশান নেতৃবৃন্দের প্রতি অাহ্বান জানিয়েছেন। 

 

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষাপটে ভুমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর বাগান যেহেতু ভূমির উপর গড়ে উঠে তাই এর উপর মালিকানা এবং আইনী অধিকার প্রতিষ্ঠার দিকটিও যথাযথভাবে বিবেচনায় রাখতে হবে। 

 

তিনি এসোসিয়েশানের নেতৃবৃন্দকে এটিকে অন্য কোন গতানুগতিক সংগঠনের সাথে একীভূত না করার পরামর্শ  দিয়ে আরো বলেন, এই সংগঠন যাতে জনগণের বা তৃণমূল পর্যায়ের একটি সংগঠন হিসেবে গড়ে উঠতে পারে সেদিকে এসোসিয়েশানের নেতৃবৃন্দকে দৃষ্টি দিতে হবে।

 

আঞ্চলিক পরিষদ সম্মেলন কক্ষে সৌজন্য সাক্ষাতের শুরুতে সংগঠনের সভাপতি ডাঃ পরশ খীসা এবং সাধারণ সম্পাদক হিটলার দেওয়ান ফুলের তোরা উপহার দিয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা) কে শুভেচ্ছা জানান এবং সাক্ষাতের সুযোগ দেয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি এসোসিয়েশান নেতৃবৃন্দ চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা সম্পর্কে চেয়ারম্যানকে অবহিত করেন এবং তার সার্বিক সহযোগিতার কামনা করেন।

 

এসময় এসোসিয়েশানেরর অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আবুল কালাম আজাদ, বিপ্লব ত্রিপুরা, তনয় দেওয়ান, রণজিৎ তঞ্চঙ্গ্যা, ভুপাল বিকাশ চাকমা বিকিরণ, অম্লান চাকমা, ভেটায়ন চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সাক্ষাত অনুষ্ঠানে নেতৃবৃন্দ আঞ্চলিক পরিষদ চেয়ারম্যানকে সংগঠনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যের অবহিত করে বলেন, তৃণমূল পর্যায়ের কৃষকের উৎপাদিত ফল-পণ্যের ন্যায্য মূল্য লাভ নিশ্চতকরণ, মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ম  হ্রাসকরণ, কারিগরি সহযোগিতা প্রদান ইত্যাদি।

 

উল্লেখ্য, গেল ৩ ফেব্রুয়ারী  রাঙামাটিস্থ বেসরকারী উন্নয়ন সংস্থা টংগ্যা’র সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ানের সভাপতিত্বে প্রায় শতাধিক কৃষকের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভার মাধ্যমে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ