• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

খাগড়াছড়িতে হিল উইমেন্স ফেডারেশনের নারী সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Mar 2017   Wednesday

আন্তর্জাতিক নারী দিবস ও হিল উইমেন্স ফেডারেশনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার খাগড়াছড়িতে নারী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।


হিল উইমেন্স ফেডারেশনকেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মিনাকী চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, সাজেক নারী সমাজ ও ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির ব্যানারে স্বনির্ভর বাজার মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি সোনালী চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক থুইক্যচিং মারমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনিল চাকমা, সাজেক নারী সমাজের সভাপতি নিরুপা চাকমা ও ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি কাজলী ত্রিপুরা। স্বাগত বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য মন্টি চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক মিনাকি চাকমা।


সমাবেশ শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক জুঁই চাকমা। শোক প্রস্তাবের পর দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সমাবেশে বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক নারী অংশগ্রহণ করেন।


সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা ‘১১ নির্দেশনাসহ ৭ দফা দাবি সম্বলিত ৫ সংগঠনের (হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, নারী আত্মরক্ষা কমিটি, সাজেক নারী সমাজ ও ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি) একটি ঘোষণাপত্র পাঠ করেন এবং কর্মসূচি ঘোষণা করেন।


সমাবেশ শেষে স্বনির্ভর মাঠ থেকে একটি বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নারানহিয়া, উপজেলা, কলেজ গেট হয়ে চেঙ্গী স্কোয়ার ঘুরে আবার স্বনির্ভর মাঠে গিয়ে শেষ হয়।

 

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি সোনালী চাকমা বলেন, নারীদের পরিচয় কেবল একজন স্ত্রী, গৃহিনী, মেয়ে হিসেবে নয়, নারীদের পরিচয় হতে হবে একজন সংগ্রামী হিসেবে। নারীদেরকে নিজেদের অধিকারের জন্য যেমনি সংগ্রাম করতে হবে তেমনি নিজেদের নিরাপত্তার জন্য নিজেদের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে।


ইউপিডিএফ নেতা সচিব চাকমা বলেন, নারীদের গ্রামে গ্রামে আত্মরক্ষা কমিটি করতে হবে। ধর্ষণ হত্যা নারী নির্যাতনের বিরুদ্ধে নিজেদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণ ঐক্যবদ্ধ থাকলে তাদের কেউই দমিয়ে রাখতে পারে না। তিনি পাহাড় ও সমতলে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার আহবান জানান।


থুইক্যচিং মারমা বলেন, কোন জাতি সংগ্রাম ছাড়া টিকে থাকতে পারে না। তাই পার্বত্য চট্টগ্রামের জনগণকে নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে।


অনিল চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামসহ দেশের প্রতিনিয়ত নারী নির্যাতনের ঘটনা ঘটলেও সরকার নারীদের নিরাপত্তা দিতে পারছে না। তাই নারী সমাজ আর ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।


সমাবেশে বক্তারা সম্প্রতি খাগড়াছড়িতে কলেজ ছাত্রী ইতি চাকমা হত্যার ঘটনাসহ পার্বত্য চট্টগ্রাম সংঘটিত নারী ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় সুষ্ঠু বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তারা নারী নির্যাতন বন্ধে প্রয়োজনী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিঅার.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ