• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

লংগদু সেনা জোনের উদ্যোগে ১২শ’ কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Dec 2016   Monday

রাঙামাটির লংগদু সেনা জোনের অধীনে এযাবৎ প্রায় ১২শ’ কম্বল বিতরণ করা হয়েছে। গেল রোববার লংগদু জোনের অধীনেস্থ বামে লংগদু সাব-জোন এলাকার বদনিছড়া ৭শ’ এবং দূরছড়িতে ৫শ’ মোট ১২শ’ কম্বল বিতরণ করে সেনাবাহিনীর লংগদু জোন।


খাগড়াছড়ি রিজিয়ন পরিচালিত লংগদু জোনের সার্বিক তত্ত্বাবধানে জোন আওতাধীন সাব-জোন গুলোর মাধ্যমে এসব কম্বল এলাকা শীতার্থ গরিব অসহায় মানুষের মধ্যে বিনামূলে বিতরণ করা হয়।


বদনাছড়া এলাকার শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন বামে লংগদু সেনা ক্যাম্পের ইনচার্জ লেফটেন্টেট আবদুল মালেক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার খায়রুল ইসলাম এবং ওই এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দূরছড়ি বাজারে প্রায় ৫শ’ কম্বল বিতরণ করেন দূরছড়ি সাব-জোন।


লংগদু জোন কমান্ডার লেঃকর্ণেল আবদুল আলীম চৌধুরী পিএসসি জানান,সিভিল প্রশাসনের পাশা পাশি পার্বত্য এলাকায় নিরলস ভাবে কাজ করছে লংগদু জোন ও বাংলাদেশ সেনাবাহিনী। পার্বত্য এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে বর্তমান সরকার বিপুল উন্নয়ন কর্মকান্ড করে যাচ্ছে।

 

তারই ধারাবাহিকতায় সেনাবাহিনী পাহাড়ের গরিব অসহায় মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে লংগদু সেনা জোন। লংগদু জোনের এই সব উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে তিনি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ