• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2016   Friday

শুক্রবার রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।


শহরের রিজার্ভ বাজারস্থ শহীদ শুক্কর স্টেডিয়ামে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সকালের দিকে রাঙামাটির মারী স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পুলিশ, স্কাউট, গার্লস গাইড ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের সমাবেশ. কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে আয়োজন করা হয়।

 

কুচকাওয়াজের সালাম ও অভিবাদন গ্রহন করেন জেলা প্রশাসক মোঃ মানজারুল মান্নান ও পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান।অনুষ্ঠান শেষে অংশ গ্রহনকারীদের প্রধান অতিথি উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু ।


এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা,ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


এদিকে দিবসটির প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধানমন্ত্রী ও রাষ্টপতির পক্ষে পুষ্পস্তবক অপর্ণ করেন জেলা প্রশাসক মোঃ মানজারুল মান্নান। এরপর পুষ্প স্তবক অপর্ন করেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু।

 

এছাড়া রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা,পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ টিপু সুলতান, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী জেলা আওয়ামীলীগের পক্ষে দলের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর, বিএনপির পক্ষে দলের সভাপতি শাহ আলম পুষ্প স্তবক অপর্ণ করেন।

 

তাছাড়া সকালের দিকে রাঙামাটি রিপোর্টার্স ইউনিনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমার নেতৃত্বে পুষ্প স্তবক অর্পণ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্প স্তবক অর্পণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ