• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে শান্তিপূর্নভাবে সড়ক অবরোধ পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Dec 2016   Tuesday

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে স্থানীয় পাহাড়ীদের ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ মঙ্গলবার শান্তিপূর্নভাবে পালিত হয়েছে। রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নো পুলি পাড়া এলাকায় আনারস বাগানের চারা কেটে ধ্বংস করার অভিযোগে আটক ৫জনকে মুক্তির দাবীতে ও ভূমি বেদখলের প্রতিবাদে এ অবরোধ ডাকা হয়। 

 

স্থানীয় পাহাড়ীদের ডাকা মঙ্গলবার সকাল-সন্ধ্যা অবরোধের কারণে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে ওই রুটের চলাচলকারী সাধারন যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। অবেরোধ চলাকালে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ জানান, বুড়িঘাটে আনারস বাগান কেটে দেয়ায় অভিযোগে গেল রোববার সন্ধ্যায় স্থানীয় আনারস চাষী মধু মিয়া ২০ জনের নাম উল্লেখসহ ৫৫জনকে আসামী করে নানিয়ারচর থানায় মামলা দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা সোমবার অভিযান চালিয়ে পলিপাড়া থেকে ৫জনকে আট করেছে। আটককৃতরা হল, মংলা অং মারমা(৫০), হ্লাতু আ মারমা(৩০),রেণু মারমা(৫০) ও চাই ঞুরুই মারমা(৬৩)।


উল্লেখ্য, গেল শনিবার মধ্যরাতে রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩নং বুড়িঘাট মধ্যমপুলি পাড়ায় দূর্বৃত্তরা আনারস চাষী জামাল সিকদার ও মধু মিয়ার প্রায় ৮২হাজার আনারস চারা কেটে ধ্বংস করে দেয় বলে অভিযোগ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ