• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    
 
ads

যুবলীগ নেতা অপহরণের প্রতিবাদে বিলাইছড়িতে সড়ক ও নৌ পথ অবরোধ পালিত

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Dec 2016   Monday

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া থেকে যুবলীগ নেতা দয়াল তংচংগ্যাকে অপহরণের প্রতিবাদে ও মুক্তির দাবীতে সোমবার বিলাইছড়িতে আওয়ামীলীগের ডাকে সকাল-সন্ধ্যা শান্তিপূর্নভাবে সড়ক ও নৌ পথ অবরোধ পালিত হয়েছে।


উল্লেখ্য, গেল শনিবার দিবাগত রাতে যুবলীগ নেতা দয়াল তাংচংগ্যাকে ফারুয়ার উলুছড়ির নিজ বাড়ি থেকে একদল দুর্বৃত্ত অপহরণ করে নিয়ে যায়। এ অপহরণ ঘটনায় উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে পার্বত্য জনসংহতি সমিতিকে দায়ী করলেও সংগঠনের পক্ষ থেকে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে। 


জানা যায়, বিলাইছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ চলাকালে বিলাইছড়ি উপজেলা সদর থেকে নৌ পথে কোন নৌযান রাঙামাটি শহর ও কাপ্তাইয়ের ছেড়ে যায়নি। অবরোধের সময় বিলাইছড়ি উপজেলা সদরে সড়কে কোন প্রকার যানবাহন চলাচল করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


এদিকে. অপহরণের দুদিন অতিবাহিত হলেও অপহৃত দয়াল তংচংগ্যার হদিশ মিলেনি। উপজেলা আওয়ামীলাগের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম জানিয়েছেন,অপহৃত যুবলীগ নেতা দয়াল তংচংগ্যাকে মুক্তি দেওয়া না হলে দলীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তের প্রেক্ষিতে আগামী বুধবার থেকে জেলাসহ বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।


বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম মোল্লা জানান,অপহৃত ব্যক্তিকে উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশের পৃথক ফোর্স অভিযান চালাচ্ছেন। এই অপহরণের ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। তিনি আরো জানান, উপজেলা প্রশাসন থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ