• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

মানবাধিকার সুরক্ষায় স্থানীয় এনজিও এবং নারীদের আইনী সহায়তা বাড়াতে সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Dec 2016   Wednesday

মানবাধিকার সুরক্ষায় স্থানীয় এনজিও এবং সহিংসতার শিকার নারীদের আইনী সহায়তা বাড়াতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শহরের মিলনপুরস্থ  খাগড়াছড়ি অডিটোরিয়ামের সন্মেলন কক্ষে নারী নেত্রী লালমা চাকমা’র সভাপতিতে সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগ নেতা মংসুইপ্রু চৌধুরী অপু।

 

বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মোস্তফা সোহেল, খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মো: আব্দুল হান্নান, পানছড়ি উপজেলার ভাইস-চেয়ারম্যান রত্না তঞ্চংগ্যা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাধবী বড়ুয়া, চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ চিংমে প্রু মারমা ও উন্নয়ন সংগঠক কাজল বরণ ত্রিপুরা। সভায় সহিংসতার শিকার নারীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা খাগড়াছড়িতে ভিকটিম নারীদের জন্য থানা এবং হেফাকতকালীন সময়ে সুরক্ষার দাবী জানালে প্রধান অতিথি মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, জেলার সব এনজিও মিলে জায়গার ব্যবস্থা কর দিলে জেলা পরিষদ আগামী অর্থ বছরেই একটি বহুতল ভবনের কাজ শুরু করতে পারবে।

 

তিনি জেলায় নানাভাবে নির্যাতিত নারী ও শিশুদের সুরক্ষায় জেলা পরিষদের উদ্যোগে একটি সমন্বিত পদক্ষেপ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ