• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

সরকারের ১০টি সাফল্য নিয়ে বিলাইছড়িতে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Dec 2016   Monday

সোমবার রাঙামাটির বিলাইছড়িতে সরকারের ১০টি বিশেষ উদ্যোগ ও সাফল্য নিয়ে প্রেস ব্রিফিং-এর আয়োজন করা হয়।

 

কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে উপজেলা কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং-এ বক্তব্য দেন সহকারী তথ্য অফিসার মোহাম্মদ হারুন। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা,প্রেস ক্লাব সভাপতি জসীম উদ্দিন তালুকদার ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

প্রেস ব্রিফিং-এ সরকারের ১০টি বিশেষ উদ্যোগ ও সাফল্যর মধ্যে একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক,আশ্রয়ণ প্রকল্প,ডিজিটাল বাংলাদেশ,শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন,বিদ্যুৎ উন্নয়ন,কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য,সামাজিক নিরাপত্তা,বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষার কথা তুলে ধরা হয়।

 

প্রেস ব্রিফিং-এ  সরকরের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের আহবান জানিয়ে তথ্য অফিসার বলেন, বর্তমান সরকার দারিদ্র্য নিরসন করে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নসহ টেকসই উন্নয়নে এগিয়ে যাচ্ছে।

 

তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম আরও সফল ও ফলপ্রসু করার আহ্বানের পাশাপাশি  জঙ্গিবাদরোধে জনসচেতনতা সৃষ্টি করে জঙ্গি নির্মূলে প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতার মাধ্যমে সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ