• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটি সরকারী কলেজের নবীন বরণ অনুষ্ঠানে
ভূমি কমিশনের কার্যক্রম বিরোধিতা করে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন-উষাতন তালুকদার,এমপি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Oct 2016   Wednesday

রাঙামাটি আসনের নির্বাচিত সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি উষাতন তালুকদার বলেছেন,পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কার্যক্রম নিয়ে বিরোধিতা করে অনেকই এখানে ঘোলা পানিতে মাছ শিকার  করতে চাচ্ছেন। তারা  এই ভূমি কমিশন নিয়ে পার্বত্যাঞ্চলে নানান প্রকার বিভ্রান্তি ছড়াচ্ছেন।

 

পার্বত্য চট্টগ্রামে ভূমি সমস্যা সমাধান না হলে এখানে অরাজগতা  থেকেই যাবে। তাই বিভ্রান্তিকারীদের ব্যাপারে সবাইকে অধিকতর সর্তক থেকে পার্বত্য চট্টগ্রামে যাতে কিভাবে স্থায়ী শান্তি  ও স্থানীয় সমাধান  করা যায় সেই জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। 

 

বুধবার পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের উদ্যোগে রাঙামাটি সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রাঙামাটি সাংস্কৃতিক ইনষ্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত নবী বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাহাড়ী ছাত্র পরিষদের কলেজ শাখার সভাপতি সুমিত্র চাকমা। অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন শিক্ষাবিদ শিশির চাকমা, জনসংহতি সমিতির নেতা উদয়ন ত্রিপুরা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাচ্চু চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির নেতা টোয়েন চাকমা, হিল উইমেন্স ফেডারেশন নেত্রী আশিকা চাকমা। স্বাগত বক্তব্যে দেন কলেজের নবীন শিক্ষার্থী সুগত চাকমা ও রিণ্টু চাকমা। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস প্রদান করা হয়। 

 

অনুষ্ঠান শুরু আগে কলেজের ২০১৬-১৭ সালের এইচএসসি ও ২০১৫-১৬ সালের স্নাতক কোর্সে ভর্তিকৃত শিক্ষাদের ফুল দিয়ে বরণ করা হয়। সন্ধ্যায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

প্রধান অতিথির বক্তব্যে উষাতন তালুকদার এমপি আরো বলেন, যখন পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছিল তখন বলা হয়েছিল এ পার্বত্যাঞ্চল ভারতের অংশ হয়ে যাবে। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর চুক্তি স্বাক্ষর হওয়ার পর দেখা গেল পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে রয়েছে। একইভাবে পার্বত্য  চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সংশোধনী আইন সংসদে পাস হয়েছে তার বাস্তবায়নের ক্ষেত্রেও নানান বিরোধীতা করা হচ্ছে। তাই আর ভোগান্তি নয়, আসুন সবাই মিলে ভূমি সমস্যা সমাধানের জন্য উপায় ও পন্থা বের করে পার্বত্যাঞ্চলে স্থায়ী সমাধান ও শান্তি  প্রতিষ্ঠা করি।

 

প্রধানমন্ত্রীর  নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ তিনি বলেন, এ সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে আন্তরিক। তবে পার্বত্য চুক্তির  গুরুত্বপূর্ন  মৌলিক বিষয়ের মধ্যে সাধারন প্রশাসন, আইন-শৃংখলা, ভূমি ও ভূমি ব্যবস্থপনা এবং বন ও পরিবেশ বিভাগগুলো এখনো হস্তান্তর করা হয়নি।

 

উষাতন তালুকদার এমপি আরো বলেন, পার্বত্যাঞ্চল একটি অপার সম্ভাবনাময় একটি অঞ্চল। এ অঞ্চলে গ্যাস ও খনিজ সম্পদ, মৎস্য চাষ ও পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে বিদেশী কোম্পানীর সাথে চুক্তি হয়েছে কাপ্তাইয়ে সীতাপাহাড়সহ দুটি স্থানে গ্যাস উত্তোলনের জন্য সরকার চুক্তি করেছে।

 

তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশুনার মধ্য দিয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক জ্ঞান অর্জন ও  বিবেককে জাগ্রত করে বাংলাদেশকে উন্নত থেকে আরো উন্নত পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ