• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

পৌর এলাকার ১৪ টি পূজা মন্ডপকে রাঙামাটি পৌর সভার অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Sep 2016   Friday

শুক্রবার রাঙামাটি পৌরসভার পক্ষ থেকে আসন্ন শারদীয়া উৎসবকে সামনে রেখে পৌর এলাকার ১৪ টি পূজা মন্ডপে অনুদানের চেক প্রদান করা হয়েছে। 

 

পৌর সভার  মেয়রের কার্যালয়ে পৌর এলাকার ১৪টি পূজা মন্ডপের কমিটির প্রধানের হাতে ৪ হাজার টাকা করে মোট ৫৬ হাজার টাকার চেক তুলে  দেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।

 

এ সময় রাঙামাটি পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক পঞ্চানন ভট্টাচার্য্য, কাউন্সিলার পুলক দে, কাউন্সিলার করিম আকবর, শ্রী শ্রী গীতাশ্রম পরিচালনা কমিটির সভাপতি আশীষ দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক প্রকাশ তালুকদার, আইচ ভবনের শিব শংকর আইচ, স্বর্ণটিলা মন্দির প্রতিনিধি কিশোর দাশ, গর্জনতলী পূজা মন্ডপ প্রতিনিধি ঝিনুক ত্রিপুরা, কলেজ গেইট মন্দিরের প্রতিনিধি উত্তম দেব সহ অন্যান্য মঠ মন্দিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

চেক বিতরণের আগে পৌর মেয়র পূজা মন্ডপ গুলোর সমস্যার কথা শুনেন। মন্দির প্রতিনিধিরা তাদের নিজ নিজ নিজ এলাকার সমস্যা গুলো তুলে ধরেন। পরে মেয়র মন্দিরের বিভিন্ন ছোটখাটো সমস্যা সমাধানের আশ্বাস  দেন।

 

এসময় পৌর  মেয়র জঙ্গীবাদী গোষ্ঠীরা আসন্ন শারদীয়া দূর্গোৎসবকে ঘিরে যাতে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে মন্দির কমিটির লোকজনের প্রতি আহবান জানান। 

 

তিনি বলেন, স্বাধীন এই বাংলাদেশে জঙ্গীবাদ কখনোই কাম্য নয়। যারা এই জঙ্গীবাদ সৃষ্টি করছে তারা দেশের স্বাধীনতাকে অস্বীকার করে। তারা সকল ধর্মের অনুষ্ঠানে বিশৃঙ্খলা করতে সব সময় প্রস্তুত থাকে তাই আইন শৃঙ্খলার পাশাপাশি তাদের প্রতি লক্ষ্য রাখতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ