• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

উপজেলা শিক্ষা অফিসের সহকারী হিসাব রক্ষকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগ দাখিলে
জুরাছড়িতে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের নিন্দা ও প্রতিবাদ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Aug 2016   Friday

রাঙামাটির জুরাছড়িতে  একটি চক্র ভূয়া স্বাক্ষর উপস্থাপন করে উপজেলা শিক্ষা অফিসের সহকারী হিসাব রক্ষকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগ দাখিলের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি।

 

শুক্রবার সমিতির সভাপতি আশাপূর্ন চাকমা ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার চাকমার যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কতিপয় প্রধান শিক্ষকের ভূয়া স্বাক্ষর করে উপজেলা শিক্ষা অফিসের সহকারী হিসাব রক্ষকের বিরুদ্ধে গেল ৩১ জুলাই রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগ দাখিল করা হয়। উক্ত অভিযোগ  সম্পূর্ণ মিথ্যা ষড়যন্ত্রমূলক ও সম্পূর্ন ভিত্তিহীন।

 

উপজেলা প্রধান শিক্ষক সমিতির বিবৃতিকে সমর্থন জানিয়েছেন বিবৃতিটিতে আরো বলা হয়, কুচক্রি মহলটি এমন হীন অপচেষ্টার কারনে বর্তমানে শিক্ষকদের মাঝে আতংক বিরাজ করছে। শিক্ষক ও শিক্ষা অফিসের মধ্যে বিশ্বাস-অবিশ্বাসের দুরত্বের দেয়াল দেখা দিয়েছে। এ ধরনের মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে স্বাক্ষর জালিয়াতির কুচক্রী মহলটি  সমর্থন পাবে।

 

বিবৃতিতে এ ঘটনায় দোষী ব্যক্তিকে শাস্তির দাবি জানিয়ে উপজেলায় শিক্ষক-শিক্ষা অফিসের সৌজন্য বন্ধন ফিরে আনার দাবী জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ