• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

মোনঘর শিশুসদনের সুহৃদ ভবন ও বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধনকালে
সকল সম্প্রদায়ের মেয়র হিসেবে রাঙামাটির উন্নয়নে কাজ করতে চাই-আকবর হোসেন চৌধুরী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Aug 2016   Thursday

বৃহস্পতিবার রাঙামাটির মোনঘর শিশুসদনের সুহৃদ ভবন ও বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

 

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পৌরসভার মেয়র মোঃ  আকবর হোসেন চৌধূরী বলেন,নির্বাচনের সময় তিনি বলেছিলেন সকল সস্প্রদায়ের উন্নয়নে কাজ করে যাবেন। তিনি নির্বাচিত হওয়ার পর সে প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন। তিনি সকল সম্প্রদায়ের মেয়র হিসেবে রাঙামাটির উন্নয়নে কাজ চালিয়ে যেতে চাই।এজন্য সকলের সহযোগীতা প্রয়োজন।

 

মোনঘর শিশুসদন মিলনায়তনে প্রকল্প উদ্বোধনী অনুষ্টান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোনঘর শিশুসদন পরিচালনা কমিটির সহ-সভাপতি শ্রীমৎ শ্রদ্ধালংকার মহাথেরো। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার কাউন্সিলর কালায়ন চাকমা, রবি মোহন চাকমা, বাচিং মারমা,মোনঘর আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিমিত ঝিমিত চাকমা, মোনঘর শিশুসদনের নির্বাহী পরিচালক অশোক কুমার চাকমা প্রমূখ।

 


এর আগে মেয়র মোনঘর শিশু সদনের সুহৃদ ভবন ও বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করেন। আলোচনা সভা শেষে মেয়রকে মোনঘর প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে শিশুসদনের শিল্পীদের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

 

অসহায় শিশুদের ভরন পোষণসহ শিশুদের কল্যাণে মোনঘর শিশুসদনের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয় উল্লেখ করে মেয়র মোঃ  আকবর হোসেন চৌধূরী আরো বলেন,শত প্রতিকুলতার মাঝে ও মোনঘর শিশু সদনের পরিচালনা পর্ষদ যেভাবে শিশুদের গড়ে তুলছেন এজন্য কর্তৃপক্ষকে অভিনন্দন। মোনঘর মতো যেসব সংস্থা রয়েছে তাদের পাশে সহযোগীতার হাত নিয়ে সকলকে এগিয়ে আসতে হবে।

 

তিনি বলেন,সমাজে অনেক সম্ভাবনা ও সমস্যা রয়েছে। সকলকে নিয়ে সমস্যা সমাধান করতে হবে, আর সম্ভাবনাকে কাজে লাগাতে ও সকলকে এক সাথে কাজ করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ