• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জাতীয় মানবধিকার কমিশনের সদস্যর দায়িত্ব পেলেন বাঞ্চিতা চাকমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Aug 2016   Wednesday

রাঙামাটি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর  বাঞ্চিতা চাকমা জাতীয় মানবধিকার কমিশনের অবৈতনিক সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।

 

এ ব্যাপারে প্রফেসর বাঞ্চিতা চাকমার সাথে  যোগাযোগ করা হলে তিনি জানান, মহামান্য রাষ্ট্রপতির স্বাক্ষরিত জাতীয় মানবধিকার কমিশনের  সদস্য হিসেবে নিয়োগপত্র পাওয়া একটি চিঠি পেয়েছেন। তবে কবে তিনি দায়িত্ব গ্রহণ করবেন চিঠিতে বলা হয়নি। তাকে দেয়া দায়িত্ব যথাযথভাবে সম্পাদন করতে পারেন সেজন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন। 

 

জানা গেছে, জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯ এর ধারা ৬(১) এর বিধানমতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ গেল মঙ্গলবার এ নিয়োগ দেন।

 

এদিকে, জাতীয় মানবধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক সচিব  কাজী রিয়াজুল হক। দুই বছর মেয়াদে চেয়ারম্যান থাকাকালে তিনি সুপ্রীমকোর্টের আপিল বিভাগের একজন বিচারপতির মর্যাদায় বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন। কমিশনের সর্বশেষ কমিটিতে তিনি এ সদস্য ছিলেন।

 

দুই বছর মেয়াদে চেয়ারম্যান থাকাকালে তিনি সুপ্রীমকোর্টের আপিল বিভাগের একজন বিচারপতির মর্যাদায় বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন। কমিশনের সর্বশেষ কমিটিতে তিনি এ সদস্য ছিলেন।

 

মঙ্গলবার আইনমন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। গত ২৩ জুন ড. মিজানুর রহমানের তিন বছরের মেয়াদ শেষ হওয়ায় চেয়ারম্যানের পদটি শুন্য হয়।

 

নিয়োগপত্র পাওয়ার মঙ্গলবার দুপুরে চেয়ারম্যান কাজী রিয়াজুল হকসহ নবনিযুক্তদের মধ্যে কয়েকজন দায়িত্ব গ্রহণ করেন।

 

কমিশনের নিয়োগপ্রাপ্ত একজন সার্বক্ষণিক সদস্য হলেন-সাবেক সচিব নজরুল ইসলাম, পাঁচজন অবৈতনিক সদস্য হলেন-ঢাবি শিক্ষক অধ্যাপক আক্তার হোসেন, অধ্যাপক মেঘনা গুহঠাকুরতা, রাঙামাটি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা, সাংবাদিক এনামুল হক চৌধুরী সাবেক প্রেস মিনিষ্টার দিল্লী ও সাবেক জেলা জজ নুরুন্নাহার ওসমানী।

 

অবৈতনিক সদস্য পদে অধিষ্ঠিত থাকাকালীন নব নিযুক্তরা কমিশনের সভায় যোগদানসহ অন্যান্য দায়িত্ব সম্পাদনের  জন্য কমিশনের নির্ধারিত হারে সম্মানী ও ভাতা পাবেন।

 

তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ১ ডিসেম্বর এক অধ্যাদেশের মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশন গঠন করা হয়।

 

পরবর্তীতে চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যান বিচারপতি আমীরুল কবির চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়। ২০১০ সালের ১৪ জুলাই জাতীয় সংসদে জাতীয় মানবাধিকার কমিশন আইন পাস হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ