• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

লামায় কামরুল হাসানের হত্যাকারীর ফাসির দাবীতে মানববন্ধন

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jul 2016   Wednesday

লামায় কামরুল হাসানের হত্যাকারীকে ফাসির দাবীতে বুধবার এলাকাবাসী মানববন্ধন করেছে।

 

লামা উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে  লামা সর্বস্তরের প্রায় ৩শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন। এসময়  নিহত কামরুলের বাবা, মা ও আত্মীয় স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে আসে।  মানববন্ধনে অংশ গ্রহনকারীরা আসামী জোহর আলীর ফাসির দাবী জানিয়েছেন। 

 

উল্লেখ্য, গেল ১২ জুলাই  লামা সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বেগুনঝিরি এলাকায় জোহর আলী (৩০) নিজের ভাতিজাকে কুপিয়ে জখম করলে রাতে চমেক হাসপাতালে তিনি মারা যান। অভিযুক্ত আসামী জোহর আলী বর্তমানে জেল হাজতে রয়েছেন।

 

আটক জোহর আলী ও নিহত কামরুল হাসানের বাবা আলী আকবর সৎ ভাই। দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। উভয় পরিবারের মধ্যে কোর্ট ও থানায় একাধিক মামলাও রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ