• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

কাপ্তাইয়ে ফল চাষের কলাকৌশল বিষয়ক কর্মশালা ও ফলদ চারা বিতরণ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jul 2016   Thursday

ফল চাষের আধুনিক কলাকৌশল বিষয়ে বৃহস্পতিবার কাপ্তাইয়ে দিন ব্যাপী প্রশিক্ষন ও ফলদ চারা বিতরণ করা হয়েছে। 

 

উপজেলার কৃষি অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক থোয়াইচিং মং মারমা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ রমনী কান্তি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা কৃষ্ণ প্রসাদ মল্লিক, ওয়াগ্গা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ টিপু সুলতান সপন। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আ’লীগ নেতা বিএন তনচংগ্যা, ধনা মেম্বার, মোঃ ইউসুপ কার্বারী, দিপ্তীময় তালুকদার, দয়ারাম তনচংগ্যা সহ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মিশ্র ফল বাগান স্থাপন প্রকল্পের আওতায় উপকারভোগী কৃষক কৃষাণীদের নিয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। উপজেলার ৪টি ইউনিয়ন থেকে ৮২ জন কৃষক কৃষাণী প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে ৮২ জন কৃষকদের মাঝে উন্নত জাতের ১৮শ লিচুর চারা ও ১৮শ আমের চারা বিতরণ করা হয়।


বক্তারা বলেন, বর্তমান আ’লীগ সরকার কৃষি বান্ধব সরকার। ৩ পার্বত্য জেলায় পতিত পাহাড়ী ভুমিতে বিভিন্ন বনজ ও ফলদ বাগান করার উপর গুরুত্ব আরোপ করেছেন। এরই অংশ হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যে ফলের চারা বিতরণ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ