• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

রাঙামাটি পাবলিক কলেজের জন্য প্রধানমন্ত্রীর উপহার দেয়া বাসের উদ্ধোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jul 2016   Sunday

রাঙামাটি পাবলিক কলেজের শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার দেয়া বাস রোববার উদ্ধোধন  করা হয়েছে।

 

রাঙামাটি পাবলিক কলেজ প্রাঙ্গনে ফিতাকাটা কেটে উদ্ধোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

 

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি পাবলিক কলেজের গভার্নিং বডির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন,রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান ও রুহুল আমিন,কৃষক লীগের জেলা শাখার সভাপতি জাহিদ আক্তার জাহিদ,কলেজ গভার্নিং বডির অন্যান্য সদস্য,কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

 

স্বাগত বক্তব্য রাখেন,পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবির।  উদ্ধোধন শেষে প্রধান অতিথিসহ অতিথি ও শিক্ষক শিক্ষার্থীরা কলেজ ভবন   থেকে বাসে চড়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান।

 

উদ্ধোধনী অনুষ্ঠানে দীপংকর তালুকদার বলেন,এ কলেজ বাস পাওয়া মানে হচ্ছে আগামীতে কলেজটি সরকারি হওয়ার ইঙ্গিত বহন করছে।

 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,রাঙামাটি পাবলিক কলেজ একটি আদর্শ ধর্মী রাজনৈতিক মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। অল্প দিনের মধ্যে পাবলিক কলেজ অনেকটা উন্নয় ও উন্নতি হয়েছে। তিনি পাবলিক কলেজের ভবনটি দ্রুত নির্মাণ কাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান এবং কলেজ কর্তৃপক্ষকে আহবান জানান।

 

উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী চট্টগ্রাম বিভাগের জন্য রাঙামাটি পাবলিক কলেজের জন্য ১টি এবং অপর ১টি বাস কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য উপহার  দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ